ডাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা

০৬ মার্চ ২০২০, ০৭:২০ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং বিস্তার ট্রাস্টের যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে জরুরী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা। আজ শুক্রবার বিকাল ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বিস্তার ট্রাস্টের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সিফাতের সঞ্চালনায় ও ডাকসু সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের সভাপতিত্বে কর্মশালাটি প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

কর্মশালায় উপস্থিত ছিলেন নিউজিল্যান্ডের সাবেক জরুরি চিকিৎসক ডা. আফতাবুজ্জামান বিস্তার ট্রাস্টের সভাপতি সাবেক এমপি প্রকৌশলী শহীদুজ্জামান, এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল গনি।

বিস্তার ট্রাস্টের সভাপতি প্রকৌশলী শহীদুজ্জামান বলেন, বিস্তার ট্রাস্ট সৃষ্টি হয়েছে মানুষের কল্যাণে কাজ করার জন্য। তারই ধারাবাহিকতায় কর্মশালায় আমাদের অংশগ্রহণ। ডাকসুকে ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি আয়োজনের উদ্যোগ গ্রহণ করার জন্য। এবং বিস্তার ট্রাস্টকে সহযোগিতা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রধান সমন্বয়ক ডাকসু সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন আমাদের মুগ্ধ করেছে। অডিটোরিয়ামের ধারনক্ষমতা না থাকায় অনেকেই অংশ নেবার সুযোগ পাননি তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি। আশাকরছি অতি শীঘ্রই ট্রেনিংয়ের আয়োজন করতে পারবো৷ আজকের প্রশিক্ষণ প্রায়োগিক জীবনে আমাদের উপকারে আসুক এই কামনা৷

অনুষ্ঠিত কর্মশালা শেষে ডাকসু ও বিস্তার ট্রাস্টের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ফার্স্ট এইড ট্রেনিং সার্টিফিকেট প্রদান করা হয়।

মিসবাহর দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা
  • ২৩ আগস্ট ২০২৬
দুই শিশু বাসায় আটকা—এমন খবরে পুলিশে এসে দেখে মায়ের মরদেহ
  • ২৩ আগস্ট ২০২৬
খেজুরের বিচি, কামড়ানো শসা আর পোড়ানো চুড়ি দেখে শনাক্ত হয় খুনি
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসিতে খারাপ ফল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ায় মানুষ পাত্…
  • ২৩ আগস্ট ২০২৬
টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথসহ মিয়ানমারের নাগরিক আটক
  • ২৩ আগস্ট ২০২৬
শরিফুলের আগুনে বোলিংয়ে মুগ্ধ কামিন্স
  • ২৩ আগস্ট ২০২৬