রাব্বানী যখন উসাইন বোল্ট!

২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২১ AM

© সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে এথলেটিক্স প্রতিযোগিতা ২০২০।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে চলছে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য হলেও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী। প্রতিযোগিতায় দৌড়ে অংশ নেন রাব্বানী।

গতকাল বৃহস্পতিবার রাতে এথলেটিক্স প্রতিযোগিতার বেশ কয়েকটি ছবি নিজের সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন রাব্বানী। সেখানে রাব্বানীর দৌড় দেখে তার ভক্তরা রাব্বানীকে উসাইন বোল্টের সাথে তুলনা করেন।

এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় আট শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর সবাই পেয়েছে দৃষ্টিনন্দন জার্সি। এছাড়া প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

কান্না করায় সন্তানকে হতাচেষ্টা বাবার, ৭০০ টাকা নিয়ে ঢামেকে …
  • ২৩ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড দিলাম, কর্মসংস্থানের ব্যবস্থাও করলাম, এর সঙ্…
  • ২৩ আগস্ট ২০২৬
খাদ্য ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আনতে চাই: খাদ্যমন্ত্রী
  • ২৩ আগস্ট ২০২৬
বাংলাদেশের সঙ্গে খেলা নিয়ে যা জানাল ব্রাজিলের প্রতিনিধিদল
  • ২৩ আগস্ট ২০২৬
জামালপুরে ১৩ বস্তা পচা মাংস উদ্ধার, আটক ৫
  • ২৩ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন ২৯ আগস্ট পর্যন্ত
  • ২৩ আগস্ট ২০২৬