মোদির হাতে মুসলমানের রক্ত লেগে আছে: নুর

২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩৭ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুর ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদিকে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ আখ্যা দিয়ে বলেছেন, তার হাতে গনমানুষ বিশেষ করে মুসলমানের রক্ত লেগে আছে। আজ ভারতে মুসলমান তার হাতে রক্তাক্ত। সাম্প্রদায়িক দাঙ্গাবাজ সন্ত্রাসী মোদি যদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে বাংলাদেশে আসে তাহলে এটা এ দেশের মানুষকে অপমান করা হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে পাদদেশে ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধী আন্দোলনে সহিংস হামলা ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

সমাবেশে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, ডাকসু ভিপি নুরুল হক নুর, সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, মুহাম্মদ রাশেদ খান, ঢাবি শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লা, মশিউরসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশের মানুষের প্রতি আহবান ভিপি নুরুল হক নুর বলেন, ভারতে যে সাম্প্রদায়িক বিভাজন তার প্রভাব যেন আমাদের দেশে না পড়ে। একজন হিন্দু কিংবা একজন মুসলমান যদি কাউকে কটূক্তি করে সে কখনোই এ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না। সুতরাং একজনের কারণে কোন একটা নির্দিষ্ট সম্প্রদায়কে অপবাদ দিবেন না।

নুরুল হক নুর বলেন, আমরা বলেছি ভারতের চেয়ে বাংলাদেশ অনেক দিকে থেকে এগিয়েছে। ভারতে মানুষ এখনো খোলা যায়গায় মলত্যাগ করে। যে তুলনায় বাংলাদেশের মানুষ অনেক সভ্য হয়েছে। সুতরাং বাংলাদেশ থেকে ভারতে অনেক কিছু শেখার আছে। ভারতে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতি আমরা আহবান জানাবো, অন্ধভাবে ভারত শোষণের নীতি বাদ দিয়ে আপনারা আন্তর্জাতিকভাবে জনগণের সাথে জনগণের সম্পর্ক তৈরি করার জন্য বিভিন্ন দেশের সাথে সম্পর্ক গড়ে তুলুন।

ট্যাগ: ডাকসু
কান্না করায় সন্তানকে হতাচেষ্টা বাবার, ৭০০ টাকা নিয়ে ঢামেকে …
  • ২৩ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড দিলাম, কর্মসংস্থানের ব্যবস্থাও করলাম, এর সঙ্…
  • ২৩ আগস্ট ২০২৬
খাদ্য ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আনতে চাই: খাদ্যমন্ত্রী
  • ২৩ আগস্ট ২০২৬
বাংলাদেশের সঙ্গে খেলা নিয়ে যা জানাল ব্রাজিলের প্রতিনিধিদল
  • ২৩ আগস্ট ২০২৬
জামালপুরে ১৩ বস্তা পচা মাংস উদ্ধার, আটক ৫
  • ২৩ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন ২৯ আগস্ট পর্যন্ত
  • ২৩ আগস্ট ২০২৬