প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন ঢাবির ১১ শিক্ষার্থী

২৬ ফেব্রুয়ারি ২০২০, ০১:৫৭ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদভুক্ত ১১ শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ পেয়েছেন। নিজ নিজ অনুষদে সর্বোচ্চ নম্বরপ্রাপ্তির জন্য তারা এ পদক পান। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদকপ্রাপ্তরা হলেন- উর্দু বিভাগের ফারহানা ইয়াছমিন, পরিসংখ্যানের বিকাশ পাল, আইনের মো. জাহিদ-আল মামুন, অর্থনীতির মুহাম্মদ ফরিদ হোসাইন পাটওয়ারী, উন্নয়ন ও অধ্যয়ন বিভাগের মো. আজিজুর রহমান খান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের আসিফ আহমেদ সামি, ফার্মেসি বিভাগের ফারজানা কবির, ভূতত্ত্ব বিভাগের ফরহাদ হোসেন, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের নাজমুল হোসেন,ওরিয়েন্টাল আর্টসের উৎপল কুমার এবং মেডিসিন ও সার্জারি বিভাগের মেহনাজ নূর ।

উল্লেখ্য, ২০১৮ সালে প্রকাশিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফলের উপর ভিত্তি করে এবার ৩৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ১৭২ জনকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য নির্বাচিত করা হয়।

বাবা ছিলেন বোর্ড সচিব, টেনেটুনে পাশ করা ছেলেকে পাইয়ে দেন এ …
  • ২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহে ভেটেরিনারি চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে বাকৃব…
  • ২৩ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ২৩ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা 
  • ২৩ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ২৯ আগস্ট পর্যন…
  • ২৩ আগস্ট ২০২৬
শাবিপ্রবির হলে ধারাবাহিক চুরি, কাটা হয়েছে ১৫ কাপড়—৩ বিড়াল হ…
  • ২৩ আগস্ট ২০২৬