চাঁদাবাজির অভিযোগে ঢাবির দুই ছাত্র আটক

২২ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫৮ PM
আল আমিন (বামে) ও জুবায়ের আহমদ শান্ত

আল আমিন (বামে) ও জুবায়ের আহমদ শান্ত © টিডিসি ফটো

হাইকোর্ট এলাকায় বালি ভর্তি ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। শনিবার ভোর চারটার দিকে হাইকোর্ট এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। অভিযুক্ত দু’জনই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চাঁদাবাজি করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে দুজনকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

আটককৃতদের একজন হলেন অপরাধ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিন (২১)। তাঁর বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে। অপরজন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একই বর্ষের শিক্ষার্থী জুবায়ের আহমদ শান্ত (২০)। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। দু’জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। আল আমীন এবং জুবায়ের আহমেদ শান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের অনুসারী বলে জানা গেছে।

আবুল হাসান আরো জানান, হাইকোর্টের পাশে পানির পাম্পের নিকটে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে চাঁদা দাবি করে তারা। চাঁদা দিতে অস্বীকার করায় ট্রাকের চালক ও সুপারভাইজারকে মারধর করা হয়। এসময় তাদের হাতে কোন নগদ টাকা না থাকলেও বিকাশ থেকে পিন নম্বর নিয়ে সব টাকা ছিনিয়ে নেয় ওই দুই শিক্ষার্থীরা। পরবর্তীতে ট্রাকের একজন কৌশলে পাশে অবস্থানরত পুলিশকে জানালে পুলিশ আর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টটরিয়াল টিমের সহায়তায় ওই দুই শিক্ষার্থীকে গ্রেফতার করে শাহবাগ থানায় নিয়ে আসা হয়।

তিনি আরো জানান, ট্রাক কর্তৃপক্ষ সোহেল রানা বাদী হয়ে তাদের নামে মামলা করে। মামলার নম্বর হলো ৩৩।

এ বিষয়ে জানতে চাইলে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ জিয়া রহমান বলেন, প্রক্টর আমাকে আজ সকালে বিষয়টি অবহিত করেছে। যেহেতু তাদেরকে গ্রেফতার করা হয়েছে অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা থানা কর্তৃপক্ষ নিবে বলে আশা করি।

হল থেকে কোন ধরণের ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে প্রাধ্যক্ষ জানান, পরবর্তীতে আমরা বিষয়টি বিবেচনা করে আমরা দেখব।

এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আটকের বিষয়টি শাহবাগ থানা আমাকে অবহিত করেছেন। যেহেতু শাহবাগ থানার পুলিশ হাতে নাতে তাদেরকে গ্রেফতার করেছে। তাই অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিবে আইনশৃঙ্খলা বাহিনী।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ২৩ আগস্ট ২০২৬
এনটিআরসিএর নতুন সচিব রনি রহমান
  • ২৩ আগস্ট ২০২৬
কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে চিটাগাং ড্রাই ডক, আবেদন ২০ সে…
  • ২৩ আগস্ট ২০২৬
যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার পদকজয়ীদের…
  • ২৩ আগস্ট ২০২৬
যুদ্ধের মধ্যেই জ্বালানি নিয়ে বড় সুখবর দিল ইরান
  • ২৩ আগস্ট ২০২৬
বাইক রাইড শেয়ারিংয়ের আয়ে ঢাবি শিক্ষার্থীর ফর্ম ফিলাপের অর্থ…
  • ২৩ আগস্ট ২০২৬