সম্পাদকের লেখা সম্পাদনা করবে কে?

২০ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১৭ PM
 অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন

অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীনের স্বাক্ষর করা একটি চিঠিতে ৭টি বানান ভুল পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। চিঠিটি গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক বরাবর পাঠানো হয়।

বাংলা ইংরেজি ভাষায় প্রবন্ধ/গবেষণা প্রবন্ধ আহ্বান করে লেখা ওই চিঠির অনেক বানানে ভুল ধরা পড়ায় সমালোচনার মুখে পড়েছেন এই অধ্যাপক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপেও চিঠিটি ছড়িয়ে পড়েছে।

চিঠিতে থাকা বানান ভুলের মধ্যে আছে—‘ইংরেজী’, ‘গবেষনা’, ‘গ্রহন’, ‘আর্ন্তজাতিক’, ‘গবেষনা’ ‘কারনে’, এবং ‘২টি’।

চিঠিতে ভুলের বিষয়ে জানতে অধ্যাপক জামালের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরেননি। অধ্যাপক জামাল উদ্দীন নাজমুল করিম স্টাডি সেন্টারের পরিচালক এবং জার্নাল অফ সোশিওলজির সম্পাদক।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ২৩ আগস্ট ২০২৬
এনটিআরসিএর নতুন সচিব রনি রহমান
  • ২৩ আগস্ট ২০২৬
কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে চিটাগাং ড্রাই ডক, আবেদন ২০ সে…
  • ২৩ আগস্ট ২০২৬
যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার পদকজয়ীদের…
  • ২৩ আগস্ট ২০২৬
যুদ্ধের মধ্যেই জ্বালানি নিয়ে বড় সুখবর দিল ইরান
  • ২৩ আগস্ট ২০২৬
বাইক রাইড শেয়ারিংয়ের আয়ে ঢাবি শিক্ষার্থীর ফর্ম ফিলাপের অর্থ…
  • ২৩ আগস্ট ২০২৬