১০০ শিক্ষার্থীকে সাইকেল দেবে ডাকসু

১৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৪ PM

© সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আর্থিকভাবে অস্বচ্ছল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষের একশ শিক্ষার্থীকে বাইসাইকেল দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। আগামী শনিবার (৮ মার্চ) শিক্ষার্থীদের হাতে সাইকেলগুলো তুলে দেয়া হবে।

ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ডাকসু ভবনে আবেদন ফরম পাওয়া যাবে। ফরম জমাদানের শেষ তারিখ ২৬ ফেব্রুয়ারি। এই সময়ের মধ্যে ফরম নেওায়ার জন্য ডাকসু থেকে শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে প্রকাশিত ডাকসুর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জীবন সংগ্রামের কঠিন পথ পাড়ি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন শিক্ষার্থীরা। ঢাকা শহরের যাতায়াত করতে তাঁদের অনেক খরচ হয়। অনেকে আবার পায়ে হেঁটে নৈমিত্তিক কাজ সম্পাদন করেন। শিক্ষার্থীদের কষ্টে সমব্যথী হয়ে ডাকসুর এই উদ্যোগ।

 

 

 

 

সুনামের সঙ্গে কাজ করে যেতে চাই, অনিয়ম সহ্য হবে না: স্বাস্থ্…
  • ২৩ আগস্ট ২০২৬
অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন আগামীক…
  • ২৩ আগস্ট ২০২৬
জিপিএ-৫ পাওয়া ১,৫০০ শিক্ষার্থীকে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলিতে নানা জটিলতা, সমাধান নিয়ে যা বলছে মাউশি
  • ২৩ আগস্ট ২০২৬
ঢাকা পলিটেকনিককে মডেল ইনস্টিটিউটে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হ…
  • ২৩ আগস্ট ২০২৬
জয়পুরহাট মেডিকেল অ্যান্ড ডেন্টাল কমিউনিটির নতুন কমিটি ঘোষণা
  • ২৩ আগস্ট ২০২৬