আজ ঢাবিতে আসছেন মাশরাফি

১৭ ফেব্রুয়ারি ২০২০, ০১:০১ AM

© টিডিসি ফটো

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে ‘মুজিববর্ষ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ উদ্বোধন উপলক্ষে আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আসবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। সন্ধ্যা ৭টায় টিএসসিস্থ স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ  টুর্নামেন্টের উদ্বোধন করবেন তিনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত থাকবেন। রবিবার ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক নাজির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সোমবার সকাল ১০টায় মধুর ক্যান্টিন থেকে প্রতিযোগিতায় অংশ নেয়া ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের জার্সি এবং খেলার সময়সূচি জেনে নেয়ার জন্য বলা হয়েছে।

কামিলের ফরম পূরণ ফি কমাল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
  • ২৭ অক্টোবর ২০২৬
পেশাদার গলফে মিডিয়া পার্টনার ‘গলফ মিডিয়া’
  • ২৭ অক্টোবর ২০২৬
জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে ছাত্রদল নেতার খাবার বিতরণ
  • ২৭ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের ফল প্রকাশে দীর্ঘসূত্রতা কমাতে জাবিতে অ্যাকাডে…
  • ২৭ অক্টোবর ২০২৬
সোনালি আঁশের সঙ্গে ‘রুপালি কাঠি’,—পাটকাঠিতে হাসি ফরিদপুরের …
  • ২৭ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ট্রান্সকম ফুডস, আবেদন ২০ নভেম্বর পর্…
  • ২৭ অক্টোবর ২০২৬