আবরারের নামে ছাত্রাবাসের দাবিতে ঢাবিতে মানববন্ধন আজ

১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৫ PM
আবরার ফাহাদ

আবরার ফাহাদ © ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের নামে বুয়েটে ছাত্রদের আবাসিক হল নির্মাণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যলিয়ের রাজু ভাস্কর্যে মানববন্ধন করবে নাগরিক পরিষদ। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। মানবন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বুয়েটের মধ্যবর্তী রাস্তার নাম আবরার স্বরণী করার দাবিও জানানো হবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সংগঠনটির ঢাকা মহানগর শাখার আহবায়ক এয়াকুব শরীফের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল ১৬ ফেব্রুয়ারি রোববার বিকাল সাড়ে ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যে নাগরিক পরিষদের উদ্যোগে আবরার ফাহাদের নামে বুয়েটে ছাত্রাবাস নির্মাণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের মধ্যবর্তী রাস্তার নাম আবরার স্বরণী করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করবেন নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে বক্তব্য রাখবেন।

এনটিআরসিএর নতুন সচিব রনি রহমান
  • ২৩ আগস্ট ২০২৬
কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে চিটাগাং ড্রাই ডক, আবেদন ২০ সে…
  • ২৩ আগস্ট ২০২৬
যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার পদকজয়ীদের…
  • ২৩ আগস্ট ২০২৬
যুদ্ধের মধ্যেই জ্বালানি নিয়ে বড় সুখবর দিল ইরান
  • ২৩ আগস্ট ২০২৬
বাইক রাইড শেয়ারিংয়ের আয়ে ঢাবি শিক্ষার্থীর ফর্ম ফিলাপের অর্থ…
  • ২৩ আগস্ট ২০২৬
মার্কিন দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে ঢাবি ছাত্রশক্তির বৈঠক
  • ২৩ আগস্ট ২০২৬