ঢাবি সাবেক রেজিস্ট্রার সেলিম মারা গেছেন

১০ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০৯ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাবেক রেজিস্ট্রার মুহাম্মদ সেলিম আর নেই। গতকাল রবিবার রাজধানীর একটি হাসপাতালে ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার মুহাম্মদ সেলিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় উপাচার্য বলেন, মুহাম্মদ সেলিম বিশ্ববিদ্যালয়ের একজন দক্ষ, সৎ ও আদর্শবান কর্মকর্তা ছিলেন। তিনি ১৯৯৮ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি থেকে ২০০২ খ্রিষ্টাব্দের ২৯ ডিসেম্বর পর্যন্ত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ডে অবদানের জন্য তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ঢাকা স্টক এক্সচেঞ্জে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ২৩ আগস্ট ২০২৬
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে গোবিপ্রবিতে মানববন্ধন, বিচ…
  • ২৩ আগস্ট ২০২৬
ডাকসু ভিপির সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ
  • ২৩ আগস্ট ২০২৬
অন্তর্কোন্দল ও রাজনৈতিক প্রভাবে বেহাল কবি নজরুল কলেজ বিতর্ক…
  • ২৩ আগস্ট ২০২৬
পাঁচ উইংয়ে প্রধান নেই, উপসচিবও অপ্রতুল, পদ শূন্যতায় হাহাকার…
  • ২৩ আগস্ট ২০২৬