ঢাবির রোকেয়া হলের সামনে থেকে অপরিপক্ক মানবভ্রূণ উদ্ধার

১০ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৫৯ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের সামনের যাত্রী ছাউনি থেকে তিন মাস বয়সী মানব ভ্রূণ (ফিটাস) উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ওই যাত্রী ছাউনি থেকে ভ্রূণটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে প্রক্টরিয়াল টিম।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হান্নান বলেন, রোকেয়া হলের সামনের যাত্রী ছাউনি থেকে একটি ভ্রূণ উদ্ধার করা হয়। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বরাত দিয়ে তিনি আরও জানান, ভ্রূণের বয়স ১২ সপ্তাহ বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় এলাকার একটি যাত্রী ছাউনিতে ভ্রূণটি পড়ে থাকতে দেখে এক শিক্ষার্থী প্রক্টরিয়াল টিমকে ফোন দেয়। পরে প্রক্টরিয়াল টিম ভ্রূণটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। তবে ভ্রূণটি কে বা কারা ফেলে গেছে সেটি বলতে পারছি না।

ঢাকা স্টক এক্সচেঞ্জে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ২৩ আগস্ট ২০২৬
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে গোবিপ্রবিতে মানববন্ধন, বিচ…
  • ২৩ আগস্ট ২০২৬
ডাকসু ভিপির সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ
  • ২৩ আগস্ট ২০২৬
অন্তর্কোন্দল ও রাজনৈতিক প্রভাবে বেহাল কবি নজরুল কলেজ বিতর্ক…
  • ২৩ আগস্ট ২০২৬
পাঁচ উইংয়ে প্রধান নেই, উপসচিবও অপ্রতুল, পদ শূন্যতায় হাহাকার…
  • ২৩ আগস্ট ২০২৬