ফয়সাল আকবরের এম.ফিল ডিগ্রী লাভ

১০ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১৬ PM

© টিডিসি ফটো

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উন্নয়ন অধ্যয়ন বিভাগের লেকচারার (সিনিয়র) মোহাম্মদ ফয়সাল আকবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে এম.ফিল ডিগ্রী লাভ করেছেন।

গত (২৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট একাডেমিক কাউন্সিলের সুপারিশের প্রেক্ষিতে সামাজিক বিজ্ঞান অনুষদের অর্ন্তভুক্ত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে তাকে এই ডিগ্রী প্রদান করা হয়েছে।

তার গবেষণার বিষয় ছিল- “Family Dominance on Political Parties in Bangladesh: A Comparative Analysis” (বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্রের প্রভাব: একটি তুলনামূলক বিশ্লেষণ)। তার তত্ত্বাবধায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. গিয়াসউদ্দিন মোল্যা।

ফয়সাল আকবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ থেকে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রী সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়ে ছাত্রকালীন সময় থেকে প্রায় আট বছর তিনি সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে ২০১৬ সালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উন্নয়ন অধ্যয়ন বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন তিনি। এছাড়াও তিনি ৩৫তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। তিনি চট্টগ্রামের বাঁশখালীর শেখেরখীল গ্রামের মরহুম আলহাজ্ব এয়াকুব আলী ও চেমন আরা বেগমের জেষ্ঠ্য পুত্র।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটে ৩২জনকে এমফিল ডিগ্রী এবং ১৫জনকে পিএইডি ডিগ্রী দেওয়া হয়।

ট্যাগ: ঢাবি
ঢাকা স্টক এক্সচেঞ্জে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ২৩ আগস্ট ২০২৬
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে গোবিপ্রবিতে মানববন্ধন, বিচ…
  • ২৩ আগস্ট ২০২৬
ডাকসু ভিপির সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ
  • ২৩ আগস্ট ২০২৬
অন্তর্কোন্দল ও রাজনৈতিক প্রভাবে বেহাল কবি নজরুল কলেজ বিতর্ক…
  • ২৩ আগস্ট ২০২৬
পাঁচ উইংয়ে প্রধান নেই, উপসচিবও অপ্রতুল, পদ শূন্যতায় হাহাকার…
  • ২৩ আগস্ট ২০২৬