সড়ক দুর্ঘটনায় আহত ডাকসু ভিপি নুর

০৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৮ PM

© ফাইল ফটো

রাজধানীর হাতিরঝিল এলাকায় এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। আজ রবিবার রাতে এ ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় হাত ও পায়ে ব্যথা পান নুর। তাছাড়া শরীরের কয়েক জায়গায় চামড়া ছিলে গেছেও বলে জানান তিনি। তবে বড় ধরণের কোন সমস্যা হয়নি।

রাত ১১টার দিকে নুর তার ফেসবুক পেজে বিষয়টি জানান। তিনি লিখেছেন, বড় ধরণের দুর্ঘটনা থেকে এবারের মতো বেঁচে ফিরলাম। বাইকে হাতিরঝিল দিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। খুব বড় ধরণের আঘাত পাইনি, তবে ভয়াবহ হতে পারতো। পেছনের আরেকটি বাইক আমাদেরকে ওভারটেকিং করার সময় বিপরীত থেকে ট্রাকিএসেছিল। তখন দুটি বাইক ছেচড়ে পড়ে যায়।

তিনি আর লিখেন, বাইকের চালকের পেছনে আমি ছিলাম। এ ঘটনায় হাত-পা আর শরীরে একটু ব্যথা পেয়েছি। তাছাড়া আরও কয়েক জায়গায় একটু ছিলে গেছে। কৃতজ্ঞতা ও প্রশংসা মহান সৃষ্টিকর্তার উপর যিনি বিপদ থেকে হেফাজত করেছেন। সকলে দোয়া করবেন বিপদে যেন এভাবে মহান আল্লাহর রহমত পাই।

ঢাকা স্টক এক্সচেঞ্জে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ২৩ আগস্ট ২০২৬
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে গোবিপ্রবিতে মানববন্ধন, বিচ…
  • ২৩ আগস্ট ২০২৬
ডাকসু ভিপির সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ
  • ২৩ আগস্ট ২০২৬
অন্তর্কোন্দল ও রাজনৈতিক প্রভাবে বেহাল কবি নজরুল কলেজ বিতর্ক…
  • ২৩ আগস্ট ২০২৬
পাঁচ উইংয়ে প্রধান নেই, উপসচিবও অপ্রতুল, পদ শূন্যতায় হাহাকার…
  • ২৩ আগস্ট ২০২৬