গেস্টরুমে সিসি টিভির ‘প্রস্তাবে’ ছাত্রলীগের বিরোধিতা

০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৮ PM

© লোগো

নবীন শিক্ষার্থীদের নিয়ে প্রতিরাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে হলে বসে ছাত্রলীগের গেস্টরুম আদালত। মূলত হলের গেস্টরুমেই নবীনদের ম্যানার শেখার জন্য এটি করা হয়। আর এর নেতৃত্বে থাকেন ছাত্রলীগের হল শাখার নেতারা।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর সভায় গেস্টরুমে সিসিটিভি লাগানোর প্রস্তাব দিয়েছিলেন সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। তবে ছাত্রলীগ প্যানেলের বিরোধিতার কারণে তা নাকচ করে দেন ঢাবি উপাচার্য ও ডাকসু সভাপতি অধ্যাপক ড. আখতারুজ্জামান।

সভায় আখতার হোসেন বলেন, হলের গেস্টরুম-গণরুম একটি আতঙ্কের নাম। প্রায় সময় শিক্ষার্থীরা এ ব্যাপারে অভিযোগ করেন। যদি গেস্টরুমে সিসিটিভি লাগানো হয় তাহলে গেস্টরুমে নির্যাতন কিছুটা হলেও কমবে।

এ ব্যাপারে আখতার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি ডাকসু সভায় প্রস্তাব তুললে উপাচার্য গেস্টরুমে নির্যাতন হয় কিনা সবার কাছে চান। এসময় ছাত্রলীগ প্যানেল থেকে নিবার্চিত সকলে না করলে উনি এ প্রস্তাব নাকচ করে দেন।

এ সভায় আরও বেশকিছু কয়েকটি বিষয়ে প্রস্তাব পাশ হয়েছে। তার মধ্যে রয়েছে-সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ না নেয়া, হলে হলে প্রশাসনের মাধ্যমে সিট বন্টন, যানজট নিরসনে ঢাবিতে এক লেন, হলে হলে বাঙ্ক বেড স্থাপন করা প্রভৃতি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ২৩ আগস্ট ২০২৬
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে গোবিপ্রবিতে মানববন্ধন, বিচ…
  • ২৩ আগস্ট ২০২৬
ডাকসু ভিপির সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ
  • ২৩ আগস্ট ২০২৬
অন্তর্কোন্দল ও রাজনৈতিক প্রভাবে বেহাল কবি নজরুল কলেজ বিতর্ক…
  • ২৩ আগস্ট ২০২৬
পাঁচ উইংয়ে প্রধান নেই, উপসচিবও অপ্রতুল, পদ শূন্যতায় হাহাকার…
  • ২৩ আগস্ট ২০২৬