ডাকসু সভায় প্রক্টরের পদত্যাগ দাবি: লাইভে নুর

০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩২ PM

সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ না নেয়া, হলে হলে প্রশাসনের মাধ্যমে সিট বন্টনসহ নানা সিদ্ধান্তের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসুর সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রক্টরের বিরুদ্ধে অভিযোগ এনে শুধু ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ নয়, ছাত্রলীগের অনেকেও তার (প্রক্টর) পদত্যাগ চেয়েছেন বলে দাবি করেছেন ভিপি নুরুল হক নুর।

সভা শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এ কথা জানান তিনি।

ভিপি বলেন, সভায় জানানো হয়, শিক্ষার্থীরা প্রক্টরের কাছে গেলে অনেক সময়ই তিনি নেতিবাচক ও রূঢ় আচরণ করে থাকেন। প্রক্টর হিসেবে তিনি এই আচরণ করতে পারেন না। এছাড়াও বিভিন্ন ঘটনায় নীরবতা ও পক্ষপাতমূলক আচরণ করে থাকেন। এটি নিয়েও কথা হয়েছে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোন সিদ্ধান্ত নেয়, তবে তা সাধারণ শিক্ষার্থীদের কল্যাণই হবে।

লাইভে নুর বলেন, আমার দাবি ছিল, প্রশাসনের মাধ্যমে সিট বন্টন করা। অনেকের আপত্তি থাকলেও শেষ পর্যন্ত এজেন্ডাটি রাখা হয়। সব হলে যেন প্রশাসনের মাধ্যমে সিট বন্টন করা হয়, সে বিষয় নিয়েও আলোচনা হয়। এছাড়াও সভায় বিভিন্ন বিভাগে নামে-বেনামের ফি আদায়ের বিষয়ের কথা হয়েছে।

তিনি বলেন, সভায় গণরুম সমস্যা সমাধান নিয়ে কথা হয়েছে। এজন্য তিনটি হলে ৫টি করে মোট ১৫টি বাঙ্ক বেড স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। 

এর আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নুর বলেন, হলে হলে দীর্ঘদিন ধরে ছাত্রলীগের দৌরাত্ম চলে আসছিল, সেই প্রেক্ষিতেই আমার দাবি ছিল হলে হলে প্রশাসনে মাধ্যমে সিট বন্টন করা। সেই প্রথম বর্ষের শিক্ষার্থীদের শুরু থেকেই সিট প্রদান করা। নুর বলেন, যখন যে সরকার ক্ষমতায় থাকে, তখনই তাদের ছাত্র সংগঠন মেয়েদের হল ছাড়া ছেলেদের হলগুলো নিয়ন্ত্রণ করে থাকে। আমরা আশা করছি, আগামীতে সেটা হবে না। প্রশাসনের পক্ষ থেকেও সেই আশ্বাস পেয়েছি।

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে শিক্ষাসফরে গেল এনএসইউ’র মার্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন দুইদিনে ৭ হাজার ছাড়াল
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ইউএস-বাংলা এয়ারলাইনসে, আবেদন ৩ সেপ্টেম্…
  • ২৩ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী  
  • ২৩ আগস্ট ২০২৬
না ফেরার দেশে ঢাবি ছাত্র হাবিবুর রহমান শুভ
  • ২৩ আগস্ট ২০২৬