ঢাবি থেকে কুমিল্লা পর্যন্ত বাস রুট চান ডাকসুর সাহিত্য সম্পাদক

০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১৮ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কুমিল্লা বিশ্বরোড পর্যন্ত নতুন বাস রুট চালু করার দাবী জানিয়েছেন ডাকসুর সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন। শনিবার বেলা সাড়ে তিনটায় ডাকসুর নির্বাহী সভায় এ দাবি জানান তিনি।

শয়ন বলেন `বিশ্ববিদ্যালয়ের নরসিংদী, গাজিপুর রুট পর্যন্ত যেতে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে। কিন্তু সুপ্রশস্থ ঢাকা-চট্রগ্রাম চার লেন রাস্তা এবং ৬ লেন বিশিষ্ট মেঘনা-গোমতী সেতুর কারণে কুমিল্লা বিশ্বরোড পর্যন্ত যেতে মাত্র দেড় ঘন্টা সময় লাগে। এই রুট চালু হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালীর হাজারো শিক্ষার্থীদের দারুণ উপকার হবে। "

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এসময় বিশ্ববিদ্যালয়ের বাস স্বল্পতার কথা জানালে শয়ন এ ব্যাপারে ব্যবসায়ীদের কাছে বাস স্পন্সরের আহবান জানাবেন বলে জানান। উপাচার্য বিষয়টি তার বিবেচনায় নিয়েছেন বলে জানান।

এ সময় ডাকসুর পরিবহন সম্পাদক শামস ঈ নোমান বিষয়টিতে মাজহারুল কবির শয়নকে সমর্থন দেন।

ট্যাগ: ঢাবি
ঢাকা স্টক এক্সচেঞ্জে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ২৩ আগস্ট ২০২৬
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে গোবিপ্রবিতে মানববন্ধন, বিচ…
  • ২৩ আগস্ট ২০২৬
ডাকসু ভিপির সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ
  • ২৩ আগস্ট ২০২৬
অন্তর্কোন্দল ও রাজনৈতিক প্রভাবে বেহাল কবি নজরুল কলেজ বিতর্ক…
  • ২৩ আগস্ট ২০২৬
পাঁচ উইংয়ে প্রধান নেই, উপসচিবও অপ্রতুল, পদ শূন্যতায় হাহাকার…
  • ২৩ আগস্ট ২০২৬