নিথর দেহে ঢাবিতে আসছেন সৈকত

০৭ ফেব্রুয়ারি ২০২০, ০২:১৫ PM
ঢামেক হাসপাতালে সৈকতের মরদেহ

ঢামেক হাসপাতালে সৈকতের মরদেহ © টিডিসি ফটো

হার্ট অ্যাটাকে মারা যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের এমবিএ’র ছাত্রের সৈকত মাহমুদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটায় কবি জসীমউদ্দিন হল মাঠে অনুষ্ঠিত হবে তার প্রথম নামাজে জানাজা। পরে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

জানা যায়, সকাল থেকে সৈকতের শরীরে খারাপ লাগা শুরু হলে রুমমেটদের সহায়তায় তাকে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সাড়ে ১১টার দিকে সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হ্যার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে, ওই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে ক্যাম্পাসে নেমে আসে শোকের ছায়া। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তার মরদেহ দেখতে গেলে এক সেখানে হৃদয়বিদারক দৃশ্য সৃষ্টি হয়। অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের ওই আবাসিক শিক্ষার্থীর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। তিনি অ্যাকাউন্টিং বিভাগের এমবিএ’র শিক্ষার্থী (২০১৪-১৫ শিক্ষাবর্ষ) ছিলেন।

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে শিক্ষাসফরে গেল এনএসইউ’র মার্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন দুইদিনে ৭ হাজার ছাড়াল
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ইউএস-বাংলা এয়ারলাইনসে, আবেদন ৩ সেপ্টেম্…
  • ২৩ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী  
  • ২৩ আগস্ট ২০২৬
না ফেরার দেশে ঢাবি ছাত্র হাবিবুর রহমান শুভ
  • ২৩ আগস্ট ২০২৬