ঢাবির জিয়া হল অ্যালামনাইয়ের প্রথম পুনর্মিলনী ২৭ মার্চ

০৭ ফেব্রুয়ারি ২০২০, ০১:৪৪ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী-২০২০ আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হবে। পুনর্মিলনী আয়োজনের প্রস্তুতি কমিটির আহ্বায়ক হচ্ছেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিয়া রহমান। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পুনর্মিলনীর রেজিস্ট্রেশন চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত। রেজিস্ট্রেশন ফি হিসেবে একক সদস্য ১ হাজার ৫০০ টাকা, দু’জন (স্বামী-স্ত্রী) সদস্য ২ হাজার টাকা, সন্তান জনপ্রতি ৫০০ টাকা এবং ড্রাইভার ৩০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে।

অফিস চলাকালীন সময়ে রেজিস্ট্রেশন করা যাবে এবং অনুষ্ঠান স্থলে রেজিস্ট্রেশন করার কোন সুযোগ থাকবে না। রেজিস্ট্রেশনের জন্য হল অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে ০১৯১১-৩৮২৯৪৪, ০১৭৩৭-৩০৬১১১ ও ০১৭১১-৭৩১৫৩৪ নম্বরে যোগাযোগ করা যাবে।

এছাড়া, পুনর্মিলনীতে অংশগ্রহণসহ যে কোন তথ্যের জন্য আগ্রহী অ্যালামনাইদের হলের আবাসিক শিক্ষক ও পুনর্মিলনী প্রস্তুতি কমিটির সদস্য-সচিব মাহমুদুর রহমানের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আর বলা হয়েছে, পুনর্মিলনী উপলক্ষ্যে একটি সুদৃশ্য স্মরণিকা প্রকাশ করা হবে। আগ্রহী অ্যালামনাইদের মহান মুক্তিযুদ্ধ এবং হল সংশ্লিষ্ট স্মরণীয় লেখা ও দুর্লভ ছবি বিবরণসহ আগামী ১৫ মার্চের মধ্যে হল অফিসে পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ২৩ আগস্ট ২০২৬
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে গোবিপ্রবিতে মানববন্ধন, বিচ…
  • ২৩ আগস্ট ২০২৬
ডাকসু ভিপির সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ
  • ২৩ আগস্ট ২০২৬
অন্তর্কোন্দল ও রাজনৈতিক প্রভাবে বেহাল কবি নজরুল কলেজ বিতর্ক…
  • ২৩ আগস্ট ২০২৬
পাঁচ উইংয়ে প্রধান নেই, উপসচিবও অপ্রতুল, পদ শূন্যতায় হাহাকার…
  • ২৩ আগস্ট ২০২৬