ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

০৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫১ AM

© টিডিসি ফটো

হার্ট অ্যাটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাউন্টিং বিভাগের এমবিএ’র এক ছাত্রের মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ছাত্রের নাম সৈকত মাহমুদ। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী তিনি।

জানা যায়, শুক্রবার সকাল থেকে তার শরীর হঠাৎ খারাপ লাগা শুরু হয়। একপর্যায়ে অবস্থা বেশি খারাপ হলে রুমমেটদের বিষয়টা জানান তিনি। পরে তাকে সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হ্যার্ট অ্যাটাকে ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ বিষয়ে বিজয় একাত্তর হল ছাত্র সংসদের এজিএস আবু ইউনূস বলেন, সকালে তার রুমমেটরা তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে জানা গেলো তার মৃত্যু হয়েছে। তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে ডাক্তাররা জানিয়েছে।

বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল বাছিত বলেন, তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। আমি আর উপাচার্য স্যার তাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম।

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে শিক্ষাসফরে গেল এনএসইউ’র মার্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন দুইদিনে ৭ হাজার ছাড়াল
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ইউএস-বাংলা এয়ারলাইনসে, আবেদন ৩ সেপ্টেম্…
  • ২৩ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী  
  • ২৩ আগস্ট ২০২৬
না ফেরার দেশে ঢাবি ছাত্র হাবিবুর রহমান শুভ
  • ২৩ আগস্ট ২০২৬