জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ঢাবি ছাত্রলীগ সভাপতি

০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৪৩ PM

© সংগৃহীত

গত তিনদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন। এসময় হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা প্রদান করে ঔষধ দিয়ে ছেড়ে দেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের পদপ্রত্যাশী ও সনজিত চন্দ্র দাসের অনুসারী মিজানুর রহমান রনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, উনি গত তিনদিন ধরে অসুস্থ। আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখিয়ে এখন এক আত্মীয়ের বাসায় আছেন। উনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠে এটাই কামনা করি।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের দ্রুত সুস্থতা কামনা করে তার অনুসারী এবং শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। এতে তারা সনজিতের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি প্রার্থনারও অনুরোধ জানিয়েছেন।

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে শিক্ষাসফরে গেল এনএসইউ’র মার্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন দুইদিনে ৭ হাজার ছাড়াল
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ইউএস-বাংলা এয়ারলাইনসে, আবেদন ৩ সেপ্টেম্…
  • ২৩ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী  
  • ২৩ আগস্ট ২০২৬
না ফেরার দেশে ঢাবি ছাত্র হাবিবুর রহমান শুভ
  • ২৩ আগস্ট ২০২৬