ঢাবিতে দুই সহকারী প্রক্টর নিয়োগ

০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩৯ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নতুন দুই সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল মুহিত এবং মৎস্যবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাদেরকে এই নিয়োগ প্রদান করেন।

ড. মো. আব্দুল মুহিত ফার্মেসী অনুষদের এবং ড. আনোয়ার হোসেন জীব বিজ্ঞান অনুষদের সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করবেন।

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
আপাতত থেমে গেলাম, বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটো…
  • ২৮ অক্টোবর ২০২৬
১২ বছর পর অসুস্থ হয়ে দেশে ফিরেছিলেন ইরাকপ্রবাসী, ডাক্তার দে…
  • ২৮ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী আমাকে মজা করে বলছিলেন, তুমি আবার যাবা আমার স…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
৫৭ বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে চালু হবে তৃতীয় ভাষা ইনস্টিটিউ…
  • ২৮ অক্টোবর ২০২৬