আগাম জামিন পেলেন ছাত্রদল সভাপতি-সম্পাদকসহ ১০৯ নেতা

০৬ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩৬ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ২ ফেব্রুয়ারি হরতালের দিন নাশকতার অভিযোগের দায়ের হওয়া মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ১০৯ জনকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

শাহবাগ থানার ওই মামলায় জামিন সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে তা প্রত্যাখ্যান করে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি। ওই হরতালের সময় বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হয়েছে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে কর্মসূচি পালন করে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল।

ঢাকা স্টক এক্সচেঞ্জে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ২৩ আগস্ট ২০২৬
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে গোবিপ্রবিতে মানববন্ধন, বিচ…
  • ২৩ আগস্ট ২০২৬
ডাকসু ভিপির সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ
  • ২৩ আগস্ট ২০২৬
অন্তর্কোন্দল ও রাজনৈতিক প্রভাবে বেহাল কবি নজরুল কলেজ বিতর্ক…
  • ২৩ আগস্ট ২০২৬
পাঁচ উইংয়ে প্রধান নেই, উপসচিবও অপ্রতুল, পদ শূন্যতায় হাহাকার…
  • ২৩ আগস্ট ২০২৬