সীমান্ত হত্যার প্রতিবাদ করে হেনস্তার শিকার ঢাবি ছাত্র

০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৮:০৬ PM

© সংগৃহীত

গত ১০ দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাবি ছাত্র নাসির আবদুল্লাহ। কর্মসূচি পালনে কোন বাধার সম্মুখীন না হলেও চাঁদপুরে তার পরিবারকে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

নাসির বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র এবং গণসংহতি আন্দোলনের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কর্মী।

নাসির বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় তাঁর গ্রামের বাড়িতে গিয়ে নানাভাবে চাপ দিচ্ছেন। এতে তিনি পারিবারিক ও সামাজিকভাবে হেনস্তার শিকার হচ্ছেন। পরিবার থেকে তাঁকে নানা কথা বলা হচ্ছে। এমন পরিস্থিতিতে তাঁর মা অসুস্থ হয়ে চিকিৎসা নিতে ঢাকায় এসেছেন।

গত ২৫ জানুয়ারি থেকে দুই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন নাসির। তার দাবি দুইটি হল বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশের নাগরিকদের হত্যার সব ঘটনার বিচার এবং সীমান্ত সমস্যার সমাধান।

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে শিক্ষাসফরে গেল এনএসইউ’র মার্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন দুইদিনে ৭ হাজার ছাড়াল
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ইউএস-বাংলা এয়ারলাইনসে, আবেদন ৩ সেপ্টেম্…
  • ২৩ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী  
  • ২৩ আগস্ট ২০২৬
না ফেরার দেশে ঢাবি ছাত্র হাবিবুর রহমান শুভ
  • ২৩ আগস্ট ২০২৬