‘বহিষ্কৃতদের নাম প্রকাশ না করলে প্রক্টর অফিসে তালা ঝুলবে’

০৩ ফেব্রুয়ারি ২০২০, ০১:৪৪ PM

© টিডিসি ফটো

আগামী পাঁচ দিনের মধ্যে ভর্তি জালিয়াতের সাথে জড়িত অভিযোগে বহিষ্কৃতদের নাম প্রকাশ না করলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে তালা ঝুলবে বলে প্রক্টরকে আল্টিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য তানভীর হাসান সৈকত।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি প্রক্টর অফিসে স্মারকলিপি দিয়ে প্রক্টরকে এ আল্টিমেটাম দেন তিনি। গত ৩০ জানুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক ভর্তি জালিয়াতির কারণে ৬৩জন শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

কিন্তু বহিষ্কৃতদের নাম প্রকাশে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান ইচ্ছুক থাকলেও অভিযোগ উঠেছে, প্রক্টর নাম প্রকাশ করতে অনীহা প্রকাশ করছেন । পরে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্য তানভীর হাসান সৈকত।

এ ব্যাপারে সৈকত বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বহিষ্কৃতদের নাম প্রকাশ করতে বলা সত্ত্বেও প্রকাশ করেননি প্রক্টর। এতে শিক্ষার্থীরা প্রক্টরকে ধিক্কার জানিয়েছে। কোনভাবেই প্রক্টরের মতো দায়িত্বশীল জায়গায় দাঁড়িয়ে শিক্ষার্থীদের সাথে এমন প্রতারণা কাম্য নয়।’

তিনি বলেন, ‘এর  দায়ভার সম্পূর্ণ প্রক্টরের। এতে করে শিক্ষাথীদের মধ্যে সন্দেহের দানা বেঁধেছে এবং শিক্ষাথীরা সরিষার ভেতরে ভূত দেখতে পাচ্ছে। বহিস্কৃতদের নাম প্রকাশ না করা ইতিমধ্যেই জালিয়াতদের রক্ষার কৌশল হিসেবে শিক্ষার্থীরা বুঝে গেছে। তাই বিশ্ববিদ্যালয় প্রক্টরকে পাঁচ দিনের সময় দেওয়া হয়েছে। অন্যথায় শিক্ষার্থীরা জানে কীভাবে ন্যায্য অধিকার আদায় করতে হয়। প্রয়োজনে প্রক্টর অফিসে তালা ঝুলবে।’

এদিকে বহিষ্কৃতদের নাম প্রকাশের বিষয়ে প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘নৈতিক কারণে আমরা এই মুহূর্তে নাম প্রকাশ করতে পারছি না। তবে দ্রুত সময়ের মধ্যে, নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে নাম প্রকাশ করা হবে।’

গাজীপুরে ট্রাকের ধাক্কায় পোশাক কারখানার কর্মকর্তা নিহত
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অ…
  • ০৭ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ নেবে আকিজ গ্রুপ, সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যম…
  • ০৭ এপ্রিল ২০২৬
২০তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, যা জানা যাচ্ছে
  • ০৭ এপ্রিল ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের সুখবর দিলেন এনটিআরসিএ চেয়ার…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সপ্তম বাংলাদেশ ইকোনমিকস সামিট শুরু
  • ০৭ এপ্রিল ২০২৬
close