ঢাবি ক্যাম্পাসে নিজেই পোস্টার অপসারণে নামলেন কাউন্সিলর আসাদ

০৩ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩৭ AM

© সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের পরদিনই নিজের এলাকার (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ) পোস্টার অপসারণের কাজ শুরু করেছেন ২১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ। রবিবার দুপুর থেকে তিনি স্বশরীরে পোস্টার অপসারণের কাজ শুরু করেন। 

আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং কেন্দ্রীয় ছাত্রলীগেরও সাবেক নেতা। রবিবার দুপুরে ক্যাম্পাসে পোস্টার অপসারণের সময় তিনি গণমাধ্যমকে বলেন, আমি নিজের পোস্টার সরানোর মাধ্যমে কাজ শুরু করলাম। পর্যায়ক্রমে সবগুলো পোস্টার সরাবো। বর্জ্য অপসারণের জন্য অ্যাপ তৈরির কাজ হাতে নিয়েছেন জানিয়ে তিনি বলেন, ক্লিন-২১ নামের এই অ্যাপের মাধ্যমে এই ২১ নম্বর ওয়ার্ডের বর্জ্য দ্রুত অপসারণে উদ্যোগ নেয়া হচ্ছে।

ঢাকা দক্ষিণের ২১ নম্বর ওয়ার্ডে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় জাদুঘর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শাহবাগ-বাংলামোটরসহ গুরুত্বপূর্ণ কিছু এলাকা। এই ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত, পরিষ্কার-পরিচ্ছন্ন, নারীদের জন্য নিরাপদ, আধুনিক প্রযুক্তিনির্ভর এলাকা হিসেবে গড়ার প্রত্যয়ের কথা জানালেন আসাদ।

তিনি বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। এই এলাকার প্রতিটি অলিগলি আমার চেনাজানা। কোথায় কি সমস্যা তাও আমি জানি। গুরুত্বপূর্ণ ওয়ার্ড হলেও এখানকার বাসিন্দারা অনেক ক্ষেত্রে নাগরিক সেবা থেকে বঞ্চিত। সেই সেবা নিশ্চিত করতেই আমি কাজ করে যাবো।

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
আপাতত থেমে গেলাম, বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটো…
  • ২৮ অক্টোবর ২০২৬
১২ বছর পর অসুস্থ হয়ে দেশে ফিরেছিলেন ইরাকপ্রবাসী, ডাক্তার দে…
  • ২৮ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী আমাকে মজা করে বলছিলেন, তুমি আবার যাবা আমার স…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
৫৭ বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে চালু হবে তৃতীয় ভাষা ইনস্টিটিউ…
  • ২৮ অক্টোবর ২০২৬