নির্বাচনী পোস্টার সরানোর আহ্বান সাদ্দামের

০২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৩ AM
পোস্টার সরিয়ে নিচ্ছেন সাদ্দাম হোসাইন

পোস্টার সরিয়ে নিচ্ছেন সাদ্দাম হোসাইন

সিটি নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন স্থানে লাগানো পোস্টার সরিয়ে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানিয়েছেন ডাকসুর এজিএস ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক  সাদ্দাম হোসাইন। পোস্টার সরিয়ে নেয়ার ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদেরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান এ ছাত্রনেতা।

শনিবার রাতে পোস্টার অপসারেণের কয়েকটি ছবি প্রকাশ করে সাদ্দাম ফেসবুকে লেখেন, “সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে গোটা ক্যাম্পাস ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টারে। আজ (শনিবার) সন্ধ্যায় আমরা এস্টেট অফিসের সাথে মিলে টিএসসি, রোকেয়া হল ও কেন্দ্রীয় লাইব্রেরির সামনের পোস্টারগুলো অপসারণ করার চেষ্টা করেছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ , সিটি কর্পোরেশন দ্রুততার সাথে যেন পদক্ষেপ নেয়, সে আহ্বান রাখা হয়েছে। শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে, আমাদের সামর্থ্যের মধ্যে যেটুকু সম্ভব, সেটি যেন আমরা নিজেরাই পরিষ্কার করার উদ্যোগ নেয়, অপসারণ করার পর পোস্টারগুলো নির্দিষ্ট জায়গায় রেখে দেই, যাতে করে পরিচ্ছন্নতার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ সহজেই এসব সংগ্রহ করে ক্যাম্পাস থেকে সরিয়ে নিতে পারে।”

বিডিজবসের ৬০ লাখ সিভি ডার্ক ওয়েবে বিক্রির বিজ্ঞাপন
  • ২৩ আগস্ট ২০২৬
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন
  • ২৩ আগস্ট ২০২৬
অভিযুক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা
  • ২৩ আগস্ট ২০২৬
প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে লোডশেডিং শিডিউল দিল বুয়েট
  • ২৩ আগস্ট ২০২৬
বাজারে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রতি টুকরো ১০০ টাকা,…
  • ২৩ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ স্লোভাকিয়ায়, করুন আবে…
  • ২৩ আগস্ট ২০২৬