ঢাবির উদয়ন স্কুল কেন্দ্র

সাড়ে ৪ ঘন্টায় ১৬৩ ভোট, ভোটার ২০৬০

০১ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৪ PM
কেন্দ্রের ভেতরের দৃশ্য

কেন্দ্রের ভেতরের দৃশ্য © টিডিসি ফটো

গত সিটি করপোরেশনগুলোর নির্বাচনের তুলনায় এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটারদের উপস্থিতির হার খুব কম দেখা যাচ্ছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদয়ন স্কুলের ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাঈদুল হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, ভোট গ্রহণ শুরুর প্রায় চার ঘণ্টা পরে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ১৬৩টি ভোট পড়েছে। তবে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে বলে তিনি জানান। এ কেন্দ্রে ভোটার রয়েছে ২ হাজার ৬০ জন।

কেন্দ্র থেকে দ্যা ডেইলি ক্যাম্পাসের ঢাবি প্রতিনিধি জানান, কেন্দ্রের ভেতরে ছাত্রলীগের কিছু নেতাকর্মী অবস্থান করছেন। তাছাড়া সেখানে কিছু অপরিচিত মেয়েও যাদের ভোটার কার্ড নাই। এ কেন্দ্রে বিএনপির কোন এজেন্ট নাই, আর হাতপাখা মার্কার এজেন্ট ছিল। তিনিও চলে গেছেন।

এ ব্যপারে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাঈদুল হোসেন, এখানে যারা ভোট দিচ্ছে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। তবে কেউ কেউ যাচ্ছেনা। 

প্রসঙ্গত, আজ শনিবার সকাল ৮টা থেকৈ বেলা ৪টা পর্যন্ত ঢাকার দুই সিটির ভোট গ্রহণ চলবে।

বিডিজবসের ৬০ লাখ সিভি ডার্ক ওয়েবে বিক্রির বিজ্ঞাপন
  • ২৩ আগস্ট ২০২৬
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন
  • ২৩ আগস্ট ২০২৬
অভিযুক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা
  • ২৩ আগস্ট ২০২৬
প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে লোডশেডিং শিডিউল দিল বুয়েট
  • ২৩ আগস্ট ২০২৬
বাজারে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রতি টুকরো ১০০ টাকা,…
  • ২৩ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ স্লোভাকিয়ায়, করুন আবে…
  • ২৩ আগস্ট ২০২৬