ঢাবির উদয়ন স্কুল কেন্দ্র
কেন্দ্রের ভেতরের দৃশ্য © টিডিসি ফটো
গত সিটি করপোরেশনগুলোর নির্বাচনের তুলনায় এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটারদের উপস্থিতির হার খুব কম দেখা যাচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদয়ন স্কুলের ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাঈদুল হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, ভোট গ্রহণ শুরুর প্রায় চার ঘণ্টা পরে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ১৬৩টি ভোট পড়েছে। তবে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে বলে তিনি জানান। এ কেন্দ্রে ভোটার রয়েছে ২ হাজার ৬০ জন।
কেন্দ্র থেকে দ্যা ডেইলি ক্যাম্পাসের ঢাবি প্রতিনিধি জানান, কেন্দ্রের ভেতরে ছাত্রলীগের কিছু নেতাকর্মী অবস্থান করছেন। তাছাড়া সেখানে কিছু অপরিচিত মেয়েও যাদের ভোটার কার্ড নাই। এ কেন্দ্রে বিএনপির কোন এজেন্ট নাই, আর হাতপাখা মার্কার এজেন্ট ছিল। তিনিও চলে গেছেন।
এ ব্যপারে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাঈদুল হোসেন, এখানে যারা ভোট দিচ্ছে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। তবে কেউ কেউ যাচ্ছেনা।
প্রসঙ্গত, আজ শনিবার সকাল ৮টা থেকৈ বেলা ৪টা পর্যন্ত ঢাকার দুই সিটির ভোট গ্রহণ চলবে।