ঢাবির ভোট কেন্দ্রের আশপাশে ছাত্রলীগের অবস্থান

০১ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৫ AM

© টিডিসি ফটো

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় এই ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকাল ৪টা পর্যন্ত। এবারে ইভিএমে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। কোন ধরনের গোলযোগ ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সুষ্ঠুভাবে নির্বাচন চলছে। সকাল আটটার দিকে ভোটারের উপস্থিতি কিছুটা কম থাকলেও ১০টার পর থেকে ভোটারের সমাগম দেখা গেছে।

অন্যদিকে, ভোটারদের তালিকা দেখে সিরিয়াল নাম্বার খুঁজে দেওয়ার জন্য শুধুমাত্র ঢাকা মহানগর দক্ষিণের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সমর্থকদের বুথ বসেছে। কিন্তু বিএনপি সমর্থকদের কোন বুথ দেখা যায়নি। এদিকে, কেন্দ্রের আশপাশে সকাল থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়। তাদের দাবি, তারা ভোটারদের বিভিন্ন কাজে সাহায্য করছে। এসময় ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক ও ছাত্রলীগ নেতা আসিফ তালুকদারকেও অবস্থান করতে দেখা যায়।

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে শিক্ষাসফরে গেল এনএসইউ’র মার্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন দুইদিনে ৭ হাজার ছাড়াল
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ইউএস-বাংলা এয়ারলাইনসে, আবেদন ৩ সেপ্টেম্…
  • ২৩ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী  
  • ২৩ আগস্ট ২০২৬
না ফেরার দেশে ঢাবি ছাত্র হাবিবুর রহমান শুভ
  • ২৩ আগস্ট ২০২৬