পিটিয়ে-বুট দিয়ে লাথি মেরে বিএসএফ ভাইকে মেরে ফেলছে (ভিডিও)

৩১ জানুয়ারি ২০২০, ০৮:২৬ PM

© টিডিসি ফটো

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি হত্যার প্রতিবাদে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থী নাসির আব্দুল্লাহ। আজ শুক্রবার টানা সপ্তম দিনের মতো অবস্থানে রয়েছেন তিনি। এদিকে, শুক্রবার রাতে তার সঙ্গে একাত্মতা পোষণ করতে আসেন যশোরের আশরাফুজ্জামান বাবু নামের এক যুবক। এসময় তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিএসএফের সদস্যরা পিটিয়ে-বুট দিয়ে লাথি মেরে আমার ভাইকে মেরে ফেলছে। দেশে আইন আছে কিন্তু নিমর্মভাবে এ হত্যা কোনভাবে মেনে নেয়া যায় না। আমি এ হত্যার বিচার চাই।

জানা যায়, আশরাফুজ্জামান বাবুর বাড়ি যশোরের শার্শা উপজেলায়। তিনি পল্টন এলাকায় রাজমিস্ত্রীর কাজ করেন। সপ্তাহ দশদিন আগে তার চাচাতো ভাই মোকামকে যশোরের ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের সদস্যরা নির্মমভাবে হত্যা করে লাশ নিয়ে যায়। পরে স্থানীয় সাংসদের হস্তক্ষেপে সপ্তাহ পর লাশ ফেরত পায়। গতকাল বৃহস্পতিবার তার লাশ দাফন করা হয়।

বাবু বলেন, নির্মমভাবে হত্যা করে লাশ নিয়ে যায় বিএসএফের সদস্যরা। পরে গ্রামের ইউপি সদস্যকে নিয়ে এমপির কাছে যায় পরিবারের সদস্যরা। এমপির হস্তক্ষেপে গতকাল লাশ পেয়েছি। তিনি বলে, সে আমার চাচাতো ভাই। আগে এক সঙ্গে আমরা সীমান্তে কাজ করতাম। পরে আমি ঢাকায় চলে আসি। আমি এ হত্যার বিচার চাই। ভারতের লোক এখানে আসলে কিছুই হয় না কিন্তু আমাদের লোকদের কেন মেরে ফেলা হচ্ছে?

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে শিক্ষাসফরে গেল এনএসইউ’র মার্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন দুইদিনে ৭ হাজার ছাড়াল
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ইউএস-বাংলা এয়ারলাইনসে, আবেদন ৩ সেপ্টেম্…
  • ২৩ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী  
  • ২৩ আগস্ট ২০২৬
না ফেরার দেশে ঢাবি ছাত্র হাবিবুর রহমান শুভ
  • ২৩ আগস্ট ২০২৬