ঢাবি ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে প্রধানমন্ত্রীকে সরস্বতী পূজার নিমন্ত্রণ

২৭ জানুয়ারি ২০২০, ০৭:০৬ PM

© সংগৃহীত

স্বরস্বতী পূজার নিমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে গণভবনে গিয়ে নিমন্ত্রণ কার্ড পৌঁছে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও জগন্নাথ হল সংসদের নেতৃবৃন্দ। এসময় পূজার আয়োজন কেমন হচ্ছে, প্রস্তুতি কেমন, কতগুলো পূজামন্ডব হচ্ছে ইত্যাদি বিষয়ে জানতে চান প্রধানমন্ত্রী। এছাড়াও পূজার সার্বিক খোঁজ নেন প্রধানমন্ত্রী ।

প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ জানাতে যান ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি ও হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস, জগন্নাথ হল ছাত্র সংসদের জিএস কাজল দাস, জগন্নাথ হল ছাত্র সংসদের এজিএস অতনু বর্মন।

এ বিষয়ে সঞ্জিত চন্দ্র দাস জানান, আগামী বৃহস্পতিবার স্বরস্বতী পূজা। বরাবরই ঢাবির প্রাণকেন্দ্র জগন্নাথ হলে উপমহাদেশের সবচেয়ে অন্যতম বড় আয়োজন হয় এই স্বরস্বতী পূজায়। ধর্মবর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ এই পূজায় আয়োজন দেখতে আসেন। তাই আমদের অভিভাবক দেশরত্ন শেখ হাসিনাকে পূজার নিমন্ত্রণ জানিয়েছি। প্রধানমন্ত্রীও বিষয়টি জেনে খুবই আনন্দিত এবং পূজার সার্বিক খোঁজ খবর জানতে চান। আমরা পূজার সকল বিষয় অবহিত করেছি।

ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য ভিন্ন প্রশ্নপত্র, একাডে…
  • ২৩ আগস্ট ২০২৬
ডাকসুর জুলাই সংগ্রহশালা পরিদর্শনকালে লোডশেডিংয়ের কবলে মার্ক…
  • ২৩ আগস্ট ২০২৬
৩ মাসে সাতক্ষীরায় ৬৫ জনের আত্মহত্যা, অপমৃত্যু ১৩৬
  • ২৩ আগস্ট ২০২৬
খাল থেকে ব্রিজের বীমের লোহা তুলে নিলেন স্বেচ্ছাসেবকদল নেতা,…
  • ২৩ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১ থেকে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১…
  • ২৩ আগস্ট ২০২৬
মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা, সরকারের আকার বাড়লে ঝু…
  • ২৩ আগস্ট ২০২৬