ডুজার ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রথম আলো-সংবাদ

২৫ জানুয়ারি ২০২০, ১১:৫০ PM

© টিডিসি ফটো

মুজিববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) আয়োজিত ‘বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট’-এ যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে দৈনিক প্রথম আলো ও দৈনিক সংবাদ। তিন ম্যাচের ফাইনালে কালের কণ্ঠ-ইত্তেফাককে ২-০ সেটে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়। গত ১৩ জানুয়ারি এ খেলা শুরু হয়। এবারের টুর্নামেন্টে সর্বমোট ১২টি দল অংশগ্রহণ করেন।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় এ খেলা অনুষ্ঠিত হয়েছে৷ দৈনিক প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আসিফ হাওলাদার, দৈনিক সংবাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আবদুল্লাহ আল জোবায়ের এবং প্রতিপক্ষ দল কালের কণ্ঠের মেহেদী হাসান এবং ইত্তেফাকের আব্দুল হাকিম আবির এ খেলায় অংশগ্রহণ করে৷

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। এছাড়া, ডুজার সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, বর্তমান সভাপতি রায়হানুল ইসলাম আবির, সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ সমিতির বর্তমান নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, শরীর সুস্থ রাখার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। যারা শুধু পড়াশোনাই করে, তাদের মধ্যে এক ধরণের একগুঁয়েমি চলে আসে। এজন্য, পড়াশোনা ও সাংবাদিকতার পাশাপাশি খেলাধুলাও করতে হবে।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করায় তিনি সাংবাদিক সমিতি ধন্যবাদ জানান। তিনি বলেন, শিক্ষক সমিতিসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদের শিক্ষকদের সাথে সাংবাদিকদের একটা ভালো সম্পর্ক বজায় রয়েছে। ভবিষ্যতেও এ ধরণের সম্পর্ক বজায় থাকবে বলে আমরা বিশ্বাস করি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন
  • ২৩ আগস্ট ২০২৬
অভিযুক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা
  • ২৩ আগস্ট ২০২৬
প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে লোডশেডিং শিডিউল দিল বুয়েট
  • ২৩ আগস্ট ২০২৬
বাজারে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রতি টুকরো ১০০ টাকা,…
  • ২৩ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ স্লোভাকিয়ায়, করুন আবে…
  • ২৩ আগস্ট ২০২৬
গাকৃবির ‘কার্বডিট’ বাংলাদেশে চ্যাম্পিয়ন, এশিয়া-প্যাসিফিকের …
  • ২৩ আগস্ট ২০২৬