ঢাবিতে কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পথশিশুদের খাবার বিতরণ

২৫ জানুয়ারি ২০২০, ১০:১৮ AM

© টিডিসি ফটো

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর ৫ম মৃত্যুবার্ষিকী ছিলো। ২০১৫ সালের এই দিনে মালয়েশিয়ায় কোকো মারা যান। এ উপলক্ষে ছিন্নমূল শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার রাত ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি, দোয়েল চত্ত্বর, শহীদ মিনার এলাকায় ছিন্নমূল পথশিশু এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করে সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমানউল্লাহ আমান সহ শতাধিক নেতাকর্মী।

শাখা ছাত্রদলের সদস্য সচিব আমানউল্লাহ আমান স্টুডেন্ট বলেন, আমরা দুস্থ, ছিন্নমূল, পথ শিশুদেরদের খাবার বিতরণ করেছি। তাদের কাছে মরহুম আরাফাত রহমানর কোকোর রূহের মাগফেরাত কামনা করে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছি।

ট্যাগ: ঢাবি
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬
ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য ভিন্ন প্রশ্নপত্র, একাডে…
  • ২৩ আগস্ট ২০২৬
ডাকসুর জুলাই সংগ্রহশালা পরিদর্শনকালে লোডশেডিংয়ের কবলে মার্ক…
  • ২৩ আগস্ট ২০২৬
৩ মাসে সাতক্ষীরায় ৬৫ জনের আত্মহত্যা, অপমৃত্যু ১৩৬
  • ২৩ আগস্ট ২০২৬