ছাত্রলীগের চেয়ে ভয়ঙ্কর ঢাবি প্রক্টর: নুর

২২ জানুয়ারি ২০২০, ০৪:১৩ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছাত্রলীগের চেয়ে ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি নুরুল হক। এছাড়া প্রক্টরের পদত্যাগ, গেস্টরুম-গণরুমে নির্যাতন বন্ধ, প্রথম বর্ষ থেকে হলে বৈধ সিট দেয়াসহ ৪ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি। জহুরুল হক হলে ৪ শিক্ষার্থীকে ছাত্রলীগের নির্যাতনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ছাত্র ঐক্যের প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

আজ বুধবার সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যের ব্যানারে নুরুল হকের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। সমাবেশটি রাজু ভাস্কর্য থেকে শুরু করে এবং ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং একাডেমিক বিল্ডিং প্রদক্ষিণ করেন তারা।

নুরুল হক জহুরুল হক হলের সামনে দাঁড়িয়ে বলেন, দলকানা প্রশাসন ছাত্রলীগের নির্মম নির্যাতনের পরেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। জহুরুল হক হলে গতকাল রাতে চারজনকে ছাত্রলীগ নির্যাতন করে। তারা বেধড়ক পিটিয়েছে। যে নির্যাতন করেছে তা আমি শাহবাগ থানায় গিয়ে দেখেছি। তাদেরকে আবরারের মত পিটিয়েছে। হাতুড়ি দিয়ে, স্টাম্প দিয়ে পিটিয়েছে। হয়তো এই চারজনের মধ্যে কেউ একজনের আবরারের মতো পরিণতি হতে পারত।

তিনি আরো বলেন, ছাত্রলীগের নির্যাতন নিপীড়ন থেকে কেউ রেহাই পাচ্ছে না। আমি ভিপি হয়েও ডাকসু ভবনের নির্যাতনের শিকার হয়েছি। তাহলে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়? এই সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য করা হয়েছে। আপনারা সন্ত্রাসবিরোধী ছাত্রলীগের নেতৃত্বে হলে ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন।

সরকারের সমালোচনা করে গ্রেপ্তার সেই নারীকে জামিন দিলেন আদালত
  • ২৮ অক্টোবর ২০২৬
এসএসসির ট্রান্সক্রিপ্ট বিতরণের সময় জানাল ঢাকা বোর্ড, কোন জে…
  • ২৮ অক্টোবর ২০২৬
ট্রাক থামিয়ে ইয়াবা লুট, নেপথ্যে পুলিশ-সোর্স!
  • ২৮ অক্টোবর ২০২৬
ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট…
  • ২৮ অক্টোবর ২০২৬
জীবন নিয়ে সংশয়, এমপির ছেলেকে ইঙ্গিত করে ফেসবুকে কী লিখেছিলে…
  • ২৮ অক্টোবর ২০২৬
১,১৬৯ পদে ৫৪ জেলায় জনবল নিয়োগ দেবে ই-জোন এইচআরএম লিমিটেড, …
  • ২৮ অক্টোবর ২০২৬