নির্বাচনের তারিখ পেছানোর দাবি

আমরণ অনশনে অসুস্থ ঢাবি শিক্ষার্থীরা, হাসপাতালে ভর্তি

১৭ জানুয়ারি ২০২০, ০৫:২২ PM

© টিডিসি ফটো

সরস্বতী পূজার দিনে ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে আমরণ অনশন অব্যাহত রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের একাংশ। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) অনশনের দ্বিতীয় দিনে ৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে ৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি দুজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

অসুস্থরা হলেন, জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি উৎপল বিশ্বাস, জিএস কাজল দাশ, থিয়েটার এ্যান্ড পারপরম্যান্স স্টাডিজের শিক্ষার্থী অপূর্ব চক্রবর্তী, মৃত্তিকা, পানি এবং পরিবেশ বিভাগের শিক্ষার্থী অর্ক সাহা,জয়ন্ত বণিক, ভবতোষ চন্দ্র রায়, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজম্যান্টের শিক্ষার্থী সবুজ কুমার, পালি অ্যান্ড বুদ্ধিস্টের শিক্ষার্থী সুকেশ দেবনাথ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রবিউল আউয়াল রবি প্রমূখ।

বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল ইউনিয়নের সহসভাপতি উৎপল বিশ্বাস জানান, ক্যাম্পাসে অনশনের সময় তাঁদের হলের ছাত্র অপূর্ব চক্রবর্তী ও অর্ক সাহা অসুস্থ হয়ে পড়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। এছাড়া জগন্নাথ হল ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল দাস ও সমাজকল্যাণ সম্পাদক প্রদীপ দাস অসুস্থ হয়ে পড়লে তাঁদের স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

এদিকে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। এসময় তিনি অসাম্প্রদায়িক চেতনার দিক বিবেচনা করে সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছেন।

তিনি বলেন, ৩০ তারিখ যে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হলো এটি কোন ব্যক্তি গোষ্ঠী বা জাতি থেকে আসেনি। এটি বানানো। তাই আমি মনে করি যদি আইন-আদালতের কোন ঝামেলা না থাকে তাহলে অসাম্প্রদায়িক চেতনার দিকটি বিবেচনা করে আর কালবিলম্ব না করে নির্বাচন কমিশনের এই তারিখটি পরিবর্তন করা উচিত।

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পেছানোর দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে আমরণ অনশন শুরু করেন বিশ্ববিদ্যালয়টির প্রায় ৪০ জন শিক্ষার্থী। বেলা ২টা ১০ মিনিটের দিকে জগন্নাথ হল ইউনিয়নের সহসভাপতি ও হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস এবং জগন্নাথ হল ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল দাসের নেতৃত্বে রাজু ভাস্কর্যের সামনে প্ল্যাকার্ড হাতে অনশনে বসেন শিক্ষার্থীরা।

গত ২২ ডিসেম্বর নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ওই দিন দেশব্যাপী উদ্‌যাপিত হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। এই পূজাকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর নির্দেশনা চেয়ে ৬ জানুয়ারি হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ। ১৪ জানুয়ারি হাইকোর্ট রিট সরাসরি খারিজ করে দেন। গতকাল বৃহস্পতিবার রিট খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে।

হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত
  • ০৮ এপ্রিল ২০২৬
হামের উপসর্গ নিয়ে ঝরল আরও ১০ শিশুর প্রাণ
  • ০৮ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা এনস…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাজ্যের বিসিআইয়ের সদস্য পদ পেল বাংলাদেশ ব্যাংক
  • ০৮ এপ্রিল ২০২৬
ছাত্রীদের ফুটবল খেলার ভিডিও ধারণ নিয়ে বিএনপি নেতার ছেলের তু…
  • ০৮ এপ্রিল ২০২৬
কোনদিন অনলাইন ক্লাস, কোনদিন অফলাইন—পরিকল্পনা জানালেন শিক্ষা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close