সাত কলেজে ১ম বর্ষের ক্লাস শুরু মঙ্গলবার

১৬ জানুয়ারি ২০২০, ০৫:২৬ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষের ক্লাস আগামী মঙ্গলবার (২১ জানুয়ারি) থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-২) মুন্সি শামস উদ্দিন আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাবি অধিভুক্ত সরকারি ৭ কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও বাণিজ্য অনুষদের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী মঙ্গলবার (২১ জানুয়ারি) থেকে শুরু হবে। এছাড়া কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ২৭ জানুয়ারি (সোমবার) থেকে শুরু হবে।

প্রসঙ্গত, এবার ৭ কলেজে মোট ২১ হাজার ২৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এর মধ্যে, কবি নজরুল সরকারি কলেজের ১৭টি বিভাগে ১ হাজার ৮২০ জন, ঢাকা কলেজের ১৯টি বিভাগে ৩ হাজার ৫১৫ জন, সরকারি তিতুমীর কলেজের ২২টি বিভাগে ৫ হাজার ৬৮০ জন, ইডেন মহিলা কলেজের ২২টি বিভাগে ৪ হাজারে ৬৮৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

এছাড়া বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ২০টি বিভাগে ১ হাজার ৩৯৫ জন, সরকারি বাঙলা কলেজের ১৮টি বিভাগে ২ হাজার ৩৬০ জন এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ১৭টি বিভাগে ১ হাজার ৫৭০ জন ভর্তি হয়েছেন।

বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম
  • ০৮ এপ্রিল ২০২৬
শেষ মুহূর্তের গোলে আর্সেনালের কষ্টার্জিত জয়
  • ০৮ এপ্রিল ২০২৬
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ শ্যালো মেশিন ধ্বংস
  • ০৮ এপ্রিল ২০২৬
close