ছাত্রলীগের সহ-সভাপতি পদ থেকে মুক্তিযুদ্ধ মঞ্চ সভাপতিকে অব্যাহতি

১৮ ডিসেম্বর ২০১৯, ০৩:৩৬ PM
আমিনুল ইসলাম বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পদে থাকা বিতর্কিত ২১ নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া নিজেদের আবেদনের প্রেক্ষিতে আরও ১১ নেতাকে অব্যাহতি দিয়েছে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। মঙ্গলবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত আলাদা দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে অব্যাহতিপ্রাপ্ত ওই তালিকায় রয়েছেন বর্তমান সময়ে আলোচিত-সমালোচিত ছাত্রনেতা ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিনুল ইসলাম বুলবুলসহ ১১ জন ছাত্রলীগ নেতাকে নিজ নিজ আবেদনের প্রেক্ষিতে স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে তাদের পদগুলো শূন্য ঘোষণা করা হয়েছে।

জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) আল নাহিয়ান খান জয় দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা অনেক যাচাই-বাছাইয়ের পর এই তালিকা প্রকাশ করেছি। দুটি তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে একটি তালিকায় তাদের নাম রয়েছে যারা নিজেরা বিবাহ, বয়সোত্তীর্ণ বা চাকরিজীবী হওয়ায় স্বেচ্ছায় ছাত্রলীগ থেকে অব্যাহতি চেয়েছে। আর অন্য তালিকায় তাদের নাম রয়েছে যাদের বিরুদ্ধে বিবাহ, বয়সোত্তীর্ণ বা চাকরিজীবী হওয়ার অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, ছাত্রলীগের আংশিক কমিটি প্রকাশের প্রায় ১০ মাস পর গত ১৩ মে সংগঠনটির ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সেদিন সন্ধ্যায় কমিটিতে পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করতে গেলে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা তাঁদের ওপর হামলা চালান। এতে সংগঠনের কয়েকজন নারী নেতাসহ ১০-১২ জন আহত হন। এরপর বিতর্কিতদের বাদ দেওয়াসহ চার দফা দাবিতে কয়েক দফায় অবস্থান কর্মসূচি ও অনশন করেন পদবঞ্চিতরা।

ছাত্রলীগের বিজ্ঞপ্তি

 

১২ লাখ টাকার চোরাই জিরাসহ বিএনপি নেতা গ্রেফতার 
  • ২২ এপ্রিল ২০২৬
হৃৎপিণ্ডের হুবহু নকল, ‘ডিজিটাল হার্ট’ বানিয়ে মৃত্যুর ঝুঁকি …
  • ২২ এপ্রিল ২০২৬
বেরোবির পরিবহনে অব্যবস্থাপনা, অ্যাম্বুলেন্স পেতেও ভোগান্তি—…
  • ২২ এপ্রিল ২০২৬
এবার নোবিপ্রবিতে শিক্ষকের অনশন, ভাঙলেন প্রশাসনের আশ্বাসে
  • ২২ এপ্রিল ২০২৬
বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি-দ্বিতীয় লাহোর, ঢাকা কত?
  • ২২ এপ্রিল ২০২৬
যুদ্ধে ক্ষতিগ্রস্ত ৭৭৫ স্কুল সংস্কার করেছে ইরান
  • ২২ এপ্রিল ২০২৬