ঢাবি প্রশাসন বললে অ্যাকশনে যাবে পুলিশ

১৮ ডিসেম্বর ২০১৯, ০২:৪৮ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা ও হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগ করেছেন ডাকসু ভিপি নুরুল হক। আজ বুধবার দুপুরে শাহবাগ থানায় লিখিত করেন তিনি। এসময় থানার বাইরে সাধারণ ছাত্র অধিকার পরিষদ এবং মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থান নেয়।এদিকে ঢাবি প্রশাসন বললে অছাত্রদের বিরুদ্ধে তাৎক্ষনিক অ্যাকশনে যাবে বলে জানিয়েছে পুলিশ।

শাহবাগ থানায় নুর লিখিত অভিযোগ করতে গেলে রমনা জোনের ডিসি আশরাফুল আজিম বলেছেন, বিশ্ববিদ্যালয়ের বিষয়ে পুলিশ সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হওয়ায় এটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়। প্রক্টর পুলিশকে যদি বলে নুরের উপর হামলাকারীরা অছাত্র। তাহলে পুলিশ তাৎক্ষনিক ব্যবস্থা নেবে। এছাড়া নুরকে লিখিত অভিযোগ দিতে বলেছেন তিনি।

নুর অভিযোগ করেন, ভারতে নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদ করায় সেখানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলা চালায় পুলিশ। এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের দাবির প্রতির সংহতি এবং নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টায় এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে শিক্ষাথীরা। এতে ডাকসু ভিপি নুরুল হক, সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ উপস্থিত শিক্ষার্থীদের উপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা। এতে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।

 

মামলায় আরও অভিযোগ করা হয়েছে, মঙ্গলবারের হামলার প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিল করলে সেখানেও রড, হকিস্টিক, লাঠি নিয়ে পেটানোর হুমকি দেয় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা।

পরে এই হামলার খবর উপাচার্যকে জানাতে গেলে সেখানেই সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীদের উপর দ্বিতীয় দফা হামলা চালায় মুক্তিযুদ্ধ সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বে।

এদিকে মুক্তিযুদ্ধ মঞ্চের লাঠি মিছিলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবদুর রহীম, বদরুজ্জামান ভূঁইয়া, নারী প্রক্টর সীমা ইসলাম তাদেরকে লাঠি সোটা ফেলে দেওয়ার অনুরোধ করেন। এছাড়া সহকারী প্রক্টর আবদুর রহীম তাদের কাছ থেকে কিছু লাঠি নিয়ে নেন। এরপরে তারা বাকি লাঠি-রড নিয়ে মিছিলে অংশ নেন।

থানায় অভিযোগ জমা দেয়ার পর এক সংক্ষিপ্ত সমাবেশে নুর বলেছেন, আমরা নিরাপত্তা হীনতায় ভোগছি। থানার সামনে অবস্থান নেয়েছি, সেখানে মুক্তিযুদ্ধ মঞ্চ আমাদেন উপর হামলা করতে আসছে। নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। সেখানে আজকের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে তিনি বলেন, পুলিশের অগ্রগতি দেখে আমাদের পরবর্তী কর্মসূচি জানানো হবে।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬