নুরদের ওপর হামলা নিয়ে বিস্মিত ভারতীয় গণমাধ্যম

১৮ ডিসেম্বর ২০১৯, ১১:২৮ AM

© সংগৃহীত

ভারতীয় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে গিয়ে দু’দফা হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীরা। এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছে ভারতীয় বাংলা গণমাধ্যম এই সময়।

‘ভারতের আইন, অথচ বাংলাদেশে এনআরসি-সিএএ বিরোধী সমাবেশে হামলা!’ শিরোনামে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমটি। এতে বলা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইনে প্রতিবাদরত ভারতীয়দের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হতে হল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে।

ডাকসু সহ-সভাপতির ওপর হামলা চালানোর অভিযোগ মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের উপরে। এ হামলায় নুর ও ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে।

আরও বলা হয়েছে, ভারতের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএবি) বিরুদ্ধে আন্দোলনরত ভারতীয়দের প্রতি সংহতি জানাতে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে চলা বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশে হামলা চালানো হয়। এর আগে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশ রাজু ভাস্কর্যে অবস্থান নেন।

ভিপি নুরুল হক সেখানে এলে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন দলবল নিয়ে ভিপি ও তার অনুসারীদের ওপর হামলা চালান। এতে নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ ১০ জন আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভিপি নুরুল হক নুর, রবিউল ইসলাম, আমিনুল ইসলাম, নাহিদ, আব্দুল কাদের, আকরাম হোসেন, মেহেদী হাসান, রিফাত উল্লাহসহ আহতরা চিকিৎসা নেন।

বুয়েটে স্থায়ী পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৯ অক্টোবর ২০২৬
দিনভর পরিবারের সঙ্গে শপিং, রাত দেড়টায় মাকে শেষ মেসেজ, অতঃপর…
  • ২৯ অক্টোবর ২০২৬
পে-স্কেলের নতুন প্রজ্ঞাপন জারি, ৮ সিদ্ধান্তের কথা জানাল অর্…
  • ২৯ অক্টোবর ২০২৬
নির্বাচনী অচলাবস্থা: সরকার গঠনে কোন পথে এগোবে ইসরায়েল? 
  • ২৯ অক্টোবর ২০২৬
আলোকস্বল্পতায় খেলা বন্ধ, আরেকটি স্বস্তির সেশন ওয়েস্ট ইন্ডিজ…
  • ২৯ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে যুবকের মরদেহ উদ্ধার
  • ২৯ অক্টোবর ২০২৬