নুরকে যেখানে পাবে প্রতিহত করবে মুক্তিযুদ্ধ মঞ্চ

১৭ ডিসেম্বর ২০১৯, ০৬:০৬ PM
নুরকে যেখানে পাবে প্রতিহত করবে মুক্তিযুদ্ধ মঞ্চ

নুরকে যেখানে পাবে প্রতিহত করবে মুক্তিযুদ্ধ মঞ্চ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে যেখানে পাবে সেখানেই প্রতিহত করবে মুক্তিযুদ্ধ মঞ্চ বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ভারতে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত সংহতি সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চ এবং শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, নুর ডাকসুর ভিপি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের প্রতিনিধি। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার এখতিয়ার নুরের নেই। আমরা সাধারণ ভোটার হিসাবে তাদের জিজ্ঞেস করতে গিয়েছিলাম। কিন্তু আমরা জিজ্ঞেস করতে গেলেই তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে সেখানে মারামারি বাধেঁ ।

তিনি আরও বলেন, নুর বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত। আমরা মুক্তিযুদ্ধ মঞ্চ নুরকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। তাকে যেখানে পাবো সেখানে প্রতিহত করবো।

উল্লেখ্য, ভারতের বিতর্কিত ও সাম্প্রদায়িক বিভেদের নাগরিকত্ব বিলের বিরুদ্ধে আন্দোলনরত ভারতীয়দের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করতে রাজু ভাস্কর্যে আসে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চ তাদের বাঁধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সেক্রেটারি আল মামুনের নেতৃত্বে নুরদের উপর হামলা চালায় তারা। এতে নুরুল হক নুরের বাম হাতের আঙ্গুল ভেঙ্গে যায়। এছাড়া ডাকসুর সমাজ সেবা সম্পাদক আখতার হোসেন এবং সিফাত নামে ঢাবির এক শিক্ষার্থী আহত হন।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬