নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান অতিথি ঢাবি উপাচার্য

১৮ নভেম্বর ২০১৯, ০৫:৩৮ PM
নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়

নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের ৪৫তম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আগামী ১৯ ডিসেম্বর এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডা. বংশীধর মিশ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের স্বাক্ষরিত আমন্ত্রণপত্র ঢাবি উপাচার্যের কাছে হস্তান্তর করেন।

নেপালের প্রধানমন্ত্রী এবং ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ওই সমাবর্তনে সভাপতিত্ব করবেন বলে রাষ্ট্রদূত ডা. বংশীধর মিশ্র ঢাবি উপাচার্যকে অবহিত করেন। আসন্ন ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ত্রিভুবন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং নেপালের রাষ্ট্রদূতকে আন্তরিক ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত ডা. বংশীধর মিশ্র বলেন, ঢাবি উপাচার্যের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে দীর্ঘকাল যাবৎ চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। নেপালের বহু শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছে বলে উপাচার্য উল্লেখ করেন।

বেরোবিতে প্রজ্ঞাপনের এক  মাস পরও যোগ দিতে পারেননি নতুন ট্রে…
  • ২৫ আগস্ট ২০২৬
বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্র…
  • ২৫ আগস্ট ২০২৬
‘বাংলাদেশ আগে বোলিং করলে অস্ট্রেলিয়া ৬০ রানে অলআউট হতে পারত’
  • ২৫ আগস্ট ২০২৬
কর্মসংস্থানের নতুন দুয়ার, সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে কা…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের উপহারের ফ্রিজ বাসায় নিয়ে গেলেন বিভাগীয় প্রধান
  • ২৫ আগস্ট ২০২৬
সেনাসদস্য সেজে সড়কে ভুয়া তল্লাশি, আটক দুই প্রতারক
  • ২৫ আগস্ট ২০২৬