ঢাবি ছাত্রীদের সাইকেল প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

১৭ নভেম্বর ২০১৯, ০৭:০৬ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য বিনামূল্যে সাইকেল প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-এর (ডাকসু) উদ্যোগে এ প্রশিক্ষণ দেয়া হবে ছাত্রীদের।

রোববার (১৭ নভেম্বর) দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষাকেন্দ্রে এর উদ্ধোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো আখতারুজ্জামান।

পড়ুন: জন্ম থেকেই হাত-পা নেই, মুখে ভর করে লিখে পিইসি পরীক্ষা

এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ডাকসুর কোষাধ্যক্ষ অধ্যপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকিয়া পারভীন, কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ শামীম বানু ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক, মেঘনা পেট্রোলিয়াম লি. এর পরিচালক ইসতাক আহমেদ শিমুল, সুন্দরবন গ্যাস লি. এর পরিচালক কাউসার আহমেদ, ডাকসুর পরিবহন সম্পাদক শামস-ই-নোমান, সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার, ক্রীড়া সম্পাদক তানভীর আহমেদ শাকিল, সদস্য ফরিদা পারভীন প্রমূখ।

পড়ুন: পেঁয়াজ ২৮০ টাকা, এই হচ্ছে দিন বদলের সনদ: নুরুল হক

উদ্ধোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। এর পেছনে নারীদের অবদান অপরিসীম। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা পিছিয়ে নেই। নারীর অগ্রযাত্রায় তারা অনেকদূর এগিয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা হবে কবি সুফিয়া কামালের মতো।

পড়ুন: উচ্চশিক্ষার যুক্তরাষ্ট্রে সুগম স্নাতকোত্তর

প্রশিক্ষণ কর্মসূচির প্রধান সমন্বয়ক ডাকসু সদস্য তিলোত্তমা শিকদার বলেন, আপনারা অবগত আছেন ডাকসু নির্বাচনে ৭জন নারী প্রতিনিধি নির্বাচিত হয়েছে। যারা নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এবং অনেক ছাত্রী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পূর্বে পরিবেশ বান্ধব সাইকেল চালানো শিখতে পারেনি নানান বাধার কারণে; এটা উপলব্ধি করে আমরা কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হাতে নিয়েছি ছাত্রীদের বিনামূল্যে সাইকেল প্রশিক্ষণ কর্মসূচি।

উল্লেখ্য, উক্ত প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করবে ডাকসু।

আরো পড়ুন: 

আমি নিজেই মায়ের বিয়ে দিয়েছি: নুহাশ

আল্লাহ আমাকে মাফ করে দিও- বলে কালেমা পড়ে ভাইয়া: ফাইয়াজ

৪৫ বছরে নবম শ্রেণিতে পরীক্ষা দিচ্ছেন কাউন্সিলর

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence