ঢাবির ‘খ’ ইউনিটের সাক্ষাতকারের সূচি পরিবর্তন

১০ নভেম্বর ২০১৯, ১০:২০ AM

দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল ১১ নভেম্বর ‘খ’ ইউনিটের সাক্ষাতকারের নির্ধারিত সময়সূচি পরিবর্তন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ১৬ নভেম্বর শনিবার সকাল ৯ টা থেকে সন্ধ্যা পৌনে ৭ টা পর্যন্ত চার শিফটে ১৫০ জন করে মেধাক্রম ০১ থেকে ৬০০ পর্যন্ত সাক্ষাতকার গ্রহণ করা হবে। ১৭ নভেম্বর রবিবার একইভাবে মেধাক্রম ৬০১ থেকে ১২০০ পর্যন্ত, ১৮ নভেম্বর সোমবার মেধাক্রম ১২০১ থেকে ১৮০০ পর্যন্ত এবং ১৯ নভেম্বর মঙ্গলবার মেধাক্রম ১৮০১ থেকে ২৪০০ পর্যন্ত সাক্ষতকার গ্রহণ করা হবে।

রবিবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন কলা অনুষদের ডিন ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন।

এছাড়া, থিয়েটার এন্ড পারফর্যোন্স স্টাডিজ বিভাগ, সঙ্গীত ও নৃত্যকলা বিষয়ের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সূচি পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ট্যাগ: ঢাবি
‘বাংলাদেশ আগে বোলিং করলে অস্ট্রেলিয়া ৬০ রানে অলআউট হতে পারত’
  • ২৫ আগস্ট ২০২৬
কর্মসংস্থানের নতুন দুয়ার, সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে কা…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের উপহারের ফ্রিজ বাসায় নিয়ে গেলেন বিভাগীয় প্রধান
  • ২৫ আগস্ট ২০২৬
সেনাসদস্য সেজে সড়কে ভুয়া তল্লাশি, আটক দুই প্রতারক
  • ২৫ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন ১০ হাজার ছাড়াল
  • ২৫ আগস্ট ২০২৬
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় পেছাল
  • ২৫ আগস্ট ২০২৬