ক্যান্সারের কাছে হেরে গেলেন ঢাবির ছাত্র মাহমুদ

০৮ নভেম্বর ২০১৯, ১২:০১ AM
নাইম মাহমুদ

নাইম মাহমুদ © সংগৃহীত

দুরারোগ্য অগ্নাশয় ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ছাত্র নাইম মাহমুদ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি..........।

মাহমুদ ঢাবির ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগের ২০১২-১৩ সেশনের ছাত্র ছিলেন।

তার সহপাঠীরা জানান, রাত সাড়ে দশটার দিকে গ্রীণ রোড জামে মসজিদে প্রথম এবং সাড়ে ১১টার দিকে হল প্রাঙ্গণে দ্বিতীয় নামাজের জানাজা। পরে তার মরদেহ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ডাকসুর জিএস গোলাম রাব্বানী বলেন, গতকাল তার চিকিৎসারর বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ চলে গেল সে। কিছুই করতে পারলাম না।

মাদ্রাসার সরকারি বই গোপনে বিক্রির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
  • ২৫ আগস্ট ২০২৬
রাজধানীতে কর্তব্যরত অবস্থায় গাড়ির চাপায় ওয়াসার কর্মচারী নিহত
  • ২৫ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের আইসিটি ব্যবহারিক …
  • ২৫ আগস্ট ২০২৬
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ ডা. জসিম …
  • ২৫ আগস্ট ২০২৬
সংসদ অধিবেশন শুরু ২৭ আগস্ট, রাজধানীর যেসব সড়কে নিয়ন্ত্রিত থ…
  • ২৫ আগস্ট ২০২৬
জমির বিরোধে বিদ্যালয়ের মাঠে কাঁটাতারের বেড়া, বিপাকে শিক্ষার…
  • ২৫ আগস্ট ২০২৬