পুরস্কারের নামে প্রতারণার অভিযোগ ডাকসুর বিরুদ্ধে!

০৭ নভেম্বর ২০১৯, ০৮:৫৪ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল আবাসিক হলগুলোতে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যালেন্ট হান্ট-২০১৯’। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) কর্তৃক এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তবে, এই প্রতিযোগিতায় প্রতারণার অভিযোগ উঠেছে ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদারের বিরুদ্ধে।

জানা যায়, ঢাবির ৬টি আবাসিক হলে ‘ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। প্রায় দীর্ঘকাল পরে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতার বিষয়ে হলের সাধারণ শিক্ষার্থীরা আগ্রহের সাথে অংশগ্রহণ করলেও ‘পূর্বঘোষিত’ পুরস্কার প্রদান না করে এ অনুষ্ঠানে প্রতারণা করা হয়েছে। যার কারণে হতাশা ব্যক্ত করেছেন বিজয়ী শিক্ষার্থীরা।

ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার প্রচারণী পোস্টারে পুরস্কারের বিষয়ে বলা হয়েছে, প্রতিটি বিষয় থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে হল পর্যায়ে বই, ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হবে। কিন্তু এ প্রতিযোগিতায় যারা বিজয় হয়েছে তাদের শুধুমাত্র দেয়া হয়েছে কম মূল্যের শুভেচ্ছা উপহার ও একটি সার্টিফিকেট।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, পোস্টারে বই, ক্রেস্ট এবং সার্টিফিকেটের কথা উল্লেখ থাকলেও তা দেওয়া হয়নি। শুধুমাত্র একটি ‘মগ’ এবং ‘সার্টিফিকেট’ দেওয়া হয়েছে। আবার, প্রতিযোগিতায় বিজয়ী অনেক শিক্ষার্থী বলেছেন তাদের সাথে পুরস্কারের নামে প্রতারণা করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিজয়ী এক শিক্ষার্থী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি দ্বিতীয় স্থান অর্জন করেছি। কিন্তু আমাকে পুরস্কার হিসেবে একটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। অথচ, পোস্টারে বই এবং ক্রেস্টের উল্লেখ থাকলেও আমাকে তা দেওয়া হয়নি। বিষয়টি আমাকে হতাশ করেছে।

এ বিষয়ে জানতে চাইলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার বলেন, আমরা এই প্রোগ্রাম অনেক শর্টকাট শুরু করেছি। আমরা প্রোগ্রাম শুরু করার সময় বলেছিলাম প্লাস্টিক বই এবং সার্টিফিকেট প্রদান করব। তবে বাজেট খারাপ হওয়ার কারণে আমরা তা দিতে পারিনি। যার ফলে আমরা শুভেচ্ছা উপহার ও সার্টিফিকেট দিয়েছি।

বিএড ৭ম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
  • ৩১ মার্চ ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে সাবেক এমপির স্ত্রী শিমলার আত্মহত্যার চেষ…
  • ৩১ মার্চ ২০২৬
মব তৈরি করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের …
  • ৩১ মার্চ ২০২৬
একদিনে ৮৭ হাজার লিটার জ্বালানি উদ্ধার, ৩৯১ অভিযানে ১৯১ মামলা
  • ৩১ মার্চ ২০২৬
একটানা কতক্ষণ চলার পর বিশ্রাম প্রয়োজন ফ্যানের?
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা স্কালোনির
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence