রামু-কক্সবাজার ছাত্র পরিষদের সভাপতি মিনার, সম্পাদক রমজান

০৭ নভেম্বর ২০১৯, ০৯:১৮ AM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রামু-কক্সবাজার ছাত্র পরিষদের নতুন কমিঠি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের ছাত্র মাসউদুল হাসান মিনার। আর সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র রমজানুল আলম খান।

প্রতিষ্টাকালীন সদস্যদের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে তাদেরকে ২০১৯-২০ সেশনের জন্য মনোনয়ন করা হয়। স্ট্যান্ডিং কমিঠির সদস্যরা হলেন সেলিম বাহাদুর, এরশাদুল হক এবং সাজ্জাদ হোসাইন। বুধবার রাতে (৬ নভেম্বর) কমিটি ঘোষনা করা হয়।

নব মনোনীত সভাপতি মিনার সংগঠনের উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য সবাইকে একসাথে কাজ করার আহবান জানিয়ে বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টা পারবে সংগঠনকে এগিয়ে নিতে। আমি সবটুকু দিয়ে চেষ্টা করব সংগঠনের ভাবমূর্তি এবং ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করার জন্য। এক্ষেত্রে সবার অংশগ্রহণ এবং সহযোগিতা কাম্য।’

নব মনোনীত সাধারণ সম্পাদক রমজানুল আলম খান উচ্ছ্বাস প্রকাশ করে সবার কাছ থেকে দোয়া চেয়ে বলেন, ‘আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে প্রাণের সংগঠনের কাজকর্ম সঠিকভাবে পালন করব। এক্ষেত্রে সবার দোয়া এবং স্বতঃস্ফূর্ত সহযোগিতা প্রয়োজন।’

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রামু-কক্সবাজারের শিক্ষার্থীদের সংগঠন রামু-কক্সবাজার ছাত্র পরিষদ ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়।

রাজধানীতে কর্তব্যরত অবস্থায় গাড়ির চাপায় ওয়াসার কর্মচারী নিহত
  • ২৫ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের আইসিটি ব্যবহারিক …
  • ২৫ আগস্ট ২০২৬
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ ডা. জসিম …
  • ২৫ আগস্ট ২০২৬
সংসদ অধিবেশন শুরু ২৭ আগস্ট, রাজধানীর যেসব সড়কে নিয়ন্ত্রিত থ…
  • ২৫ আগস্ট ২০২৬
জমির বিরোধে বিদ্যালয়ের মাঠে কাঁটাতারের বেড়া, বিপাকে শিক্ষার…
  • ২৫ আগস্ট ২০২৬
রাতারাতি স্বাস্থ্যবান হওয়ার ভাইরাল ‘ম্যাক্সিং’ ট্রেন্ড কি আ…
  • ২৫ আগস্ট ২০২৬