ঢাবি ‘খ’ ইউনিটের ফল প্রকাশ আজ

১৩ অক্টোবর ২০১৯, ০৯:২৫ AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার ফল প্রস্তুত করা হয়েছে। আজ রোববার এ ফল প্রকাশ করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে দুপুর ১টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদ আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ আজ রোববার খ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। উপাচার্য স্যার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।’

বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২১ সেপ্টেম্বর। সে হিসেবে পরীক্ষার পর প্রায় তিন সপ্তাহ পার হয়েছে। অবশ্য ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ফল প্রকাশ করা হয় পরীক্ষার ১৪ দিন পর।

উল্লেখ্য, ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭২টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ বছর ‘খ’ ইউনিটে দুই হাজার ৩৭৮টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ৪৫ হাজার ১৮জন।

চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলবাজদের তাড়াতে হবে : জামায়াত আমির
  • ৩১ অক্টোবর ২০২৬
ফল পুনঃনিরীক্ষণের আবেদন কীভাবে, জানাল শিক্ষাবোর্ড
  • ৩১ অক্টোবর ২০২৬
স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় বিজ্ঞান ও প্রযুক্তিতে শীর…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ভোলায় পাসের হার ৩৯.৫৪%, ছয় জেলার মধ্যে চতুর্থ
  • ৩১ অক্টোবর ২০২৬
নতুন পে স্কেলে বকেয়াসহ বেতন কাল থেকে, পাবেন না দুই লাখ সরকা…
  • ৩১ অক্টোবর ২০২৬
ডিবি হারুনসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজনকে অবসর
  • ৩১ অক্টোবর ২০২৬