ঢাবিতে দুর্নীতি বিরোধী ‘আলোর মিছিল’

০৬ অক্টোবর ২০১৯, ০৮:১৪ PM

দেশব্যাপী চলমান প্রধানমন্ত্রীর দুর্নীতি বিরোধী আলোর অগ্রযাত্রা ও শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য তানভীর হাসান সৈকতের নেতৃত্বে আলোর মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার সন্ধ্যা সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুর ভাস্কর্য থেকে মিছিলটি শুরু হয়ে মধুর ক্যান্টিনে এসে থামে।

এসময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ভয় নাই, রাজ পথ ছাড়ি নাই, দুর্নীতির বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে, জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো বলে স্লোগান দেয়।

এ বিষয়ে সৈকত বলেন, বঙ্গবন্ধু তনয়া এতদিন ধরে অন্ধকারে থাকা সমাজকে তিনি যে আলোর দিশা দেখিয়েছেন তারই ছোঁয়া যেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছায়। ইতিমধ্যে তিনি শুদ্ধিকরণের মাধ্যমে ছাত্ররাজনীতিকে দিয়েছেন অনন্য মাত্রা এবং এ ধারা অব্যহত থাকুক। আমরা আশাবাদী প্রধানমন্ত্রীর এই অভিযান বাংলাদেশের আপামর জনসাধারণের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও দুঃখ-দুর্দশা লাগব করতে সাহায্য করবে।

একইসাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বেচ্ছাচারিতা, শিক্ষক নিয়োগে অনিয়ম, নিয়োগ বানিজ্য ও ছাত্ররাজনীতির অবক্ষয় রোধ করে এই অভিযান আবার স্বর্ণালী যুগে নিয়ে যাক আমাদের বিশ্ববিদ্যালয়কে।

শিক্ষকদের বদলি আবেদনের সময় বৃদ্ধি নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ২৫ আগস্ট ২০২৬
উচ্চতর গ্রেডের সময়সীমা পাঁচ ও ৫ বছর করার সুপারিশ বাদ দেওয়ার…
  • ২৫ আগস্ট ২০২৬
বিশেষ বৃত্তির টাকা না পাওয়া জবি শিক্ষার্থীদের জরুরি নির্দেশ…
  • ২৫ আগস্ট ২০২৬
ল্যাবএইড হাসপাতালে চাকরি, কর্মস্থল ঢাকার ধানমন্ডি, আবেদন ২২…
  • ২৫ আগস্ট ২০২৬
আরও ১৮৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি, তালিকা দেখুন
  • ২৫ আগস্ট ২০২৬
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২৭ পরিবারের মধ্যে ৯৭ লাখ ট…
  • ২৫ আগস্ট ২০২৬