মধুর ক্যান্টিনে ছাত্রলীগের একক আধিপত্যের চেষ্টা, অন্যদের ক্ষোভ

মধুর ক্যান্টিনের চেয়ারে-টেবিল দখলে রেখেছে ছাত্রলীগ, মেঝেতে ছাত্রদল

মধুর ক্যান্টিনের চেয়ারে-টেবিল দখলে রেখেছে ছাত্রলীগ, মেঝেতে ছাত্রদল © টিডিসি ফটো

ছাত্ররাজনীতির আঁতুড়ঘরখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন । ৯০-এর দশক থেকে পাশাপাশি টেবিলে বসে নিজেদের রাজনীতি চালাচ্ছে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো। ক্ষমতাসীন ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদল ও বামপন্থী ছাত্রসংগঠনগুলোর সরব উপস্থিতি মধুর ক্যান্টিন ও এর আশপাশকে সব সময় সরগরম রেখেছে। তবে, সাম্প্রতিক সময়ে মধুর ক্যান্টিনে একক আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে ছাত্রলীগ এমন অভিযোগ অন্যান্য ক্রিয়াশীল ছাত্রসংগঠনের ।

ক্রিয়াশীল ছাত্রসংগঠনের অভিযোগ, নব্বইয়ের দশক থেকে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো মিলেমিশে রাজনীতির আঁতুরঘর মধুর ক্যান্টিনে রাজনীতি করলেও সাম্প্রতিক সময়ে মধুর ক্যান্টিনে রাজনীতি করতে বাধাগ্রস্ত করছে আওয়ামী লীগের ভাতৃপ্রতিম ছাত্রসংগঠন ছাত্রলীগ। বেশ কিছুদিন ধরে সকালে মধুর ক্যান্টিনে অন্যান্য সংগঠন যাওয়ার আগে ছাত্রলীগ গিয়ে সকল চেয়ার-টেবিল দখল করে রাখে। যার ফলে অন্যান্য ছাত্রসংগঠনের মধুর ক্যান্টিনভিত্তিক রাজনীতি পরিচালনায় নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ।

গত বৃহস্পতিবার মধুর ক্যান্টিনের সব চেয়ার-টেবিল দখল করে রাখে ছাত্রলীগের নেতাকর্মীরা। ফলে সেখানে গিয়ে বসার জায়গা না পেয়ে প্রতিবাদস্বরূপ মেঝেতে বসে পড়েন ছাত্রদলের নেতাকর্মীরা। এর আগের দিন ছাত্রদলের নেতাকর্মীরা মধুর ক্যান্টিনে গিয়ে ক্যান্টিনের কোনে তারা একটি ভাঙ্গা টেবিল, তিনটি চেয়ার পান। মধূর ক্যান্টিনে টেবিল না পেয়ে বাধ্য হয়ে তারা ভাঙ্গা টেবিলটি মেঝেতে এনে বসেন। শুধু ছাত্রদল নয়, বেশ কিছুদিন ধরে মধুতে ছাত্রলীগের দখলের জন্য জায়গা পাননা অন্যান্য ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো। ছাত্রলীগের দখলের কারণে মধুর ক্যান্টিনে গিয়ে বসতে পারেননা সাধারণ শিক্ষার্থীরাও।

ভুক্তভোগী সংগঠনগুলো ক্ষোভ প্রকাশ করে জানান, মধুতে এমন অবস্থা বিরাজ করলে তা দেশের ছাত্ররাজনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে। যা ছাত্র রাজনীতির ক্ষেত্রে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এজন্য তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুদৃষ্টি প্রত্যাশা করেন।

এবিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, ‘আমরা গত ক’দিন আগে মধুর ক্যান্টিনের চেয়ার টেবিল না পেয়ে মেঝেতে বসতে বাধ্য হয়েছি। এর আগে দিন আমরা একটা ভাঙাচুরা টেবিল পেয়েছিলাম। ছাত্রলীগ শুধু মধুর ক্যান্টিন নয় বাংলাদেশের প্রতিটি জেলায় একক আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় এটা সমগ্র বাংলাদেশের চিত্র। তারা পুরো দেশে ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা চালাচ্ছে। এটা গণতন্ত্র মূল্যবোধের পরিপন্থী বলে আমরা মনে করি।’

ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সালমান সিদ্দিকী বলেন, ‘ছাত্রলীগের নেতা কর্মীরা মধুর সবকিছু দখল করে রাখে। আগে ছাত্রলীগ, ছাত্র ফেডারেশন, ছাত্রদল একেক জন একেক পাশে বসতো তবে সম্প্রতি সময়ে ছাত্রলীগ সবকিছু ওলট-পালট করে দিয়েছে। সকালবেলা ছাত্রলীগ সবকিছু দখল করে রাখে। তারপর আমরা গেলে আর কোনো চেয়ার টেবিল খালি পাই না।’

তিনি আরো বলেন, ‘মধুর ক্যান্টিন একটি পলিটিকাল সংস্কৃতির জায়গা। মধুর ক্যান্টিনের একটি দীর্ঘর্ ঐতিহ্য রয়েছে। সেখানে যদি তারা এরকম কাজ করে তাহলে অন্যান্য সংগঠনের কীভাবে তাদের কার্যক্রম চালাবে। এখানে শুধু রাজনৈতিক সংগঠন নয় তাদের জন্য সাধারণ শিক্ষার্থীরা মধুতে বসতে জায়গা পায়না। আমরা বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবহিত করেছি।’

ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ফয়েজ উল্লাহ বলেন, ‘আগে মধুর কালচার ছিল অন্যরকম সেখানে সকল ছাত্রসংগঠনের নেতারা একই টেবিলে বসে রাজনীতি করতো। কিন্তু সেই ট্রেডিশনকে চেঞ্জ করে দিয়েছে ছাত্রলীগ। তারা মধুর ক্যান্টিনে একক আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে। মধুর ক্যান্টিন ছাত্র রাজনীতির বা সংস্কৃতির জায়গা। এখান থেকে বাংলাদেশের ছাত্ররাজনীতি পরিচালিত হয়। এখানে যদি এরকম হয় তাহলে দিনশেষে মধুর ছাত্ররাজনীতির সংস্কৃতিগুলো থাকেনা। আমরা সর্বশেষ ৪-৫ দিন গিয়ে টেবিল-চেয়ার না পেয়ে চলে আসতে বাধ্য হয়েছি। সবগুলো চেয়ার-টেবিল সকালে ছাত্রলীগ দখল করে রাখে এটা কখনো বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না।’

তবে, বিষয়টি অস্বীকার করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়। তিনি বলেন, ‘এ অভিযোগ মিথ্যা। আমরা মধুর ক্যান্টিনে নিয়মিত বসি। কিন্তু দখলের অভিযোগ মিথ্যে।’

পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু কাল, সারাদেশে কখন
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা মেডিকেল-ইডেনসহ রাজধানীর ৬ কলেজ ও এক জেলা ছাত্রদলের কমি…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসিদের সন্তানদের জেলা স্কুলেই পড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
close