ডাকসুর দুর্নী‌তিবি‌রোধী পদযাত্রা, জ‌া‌নেন না ভি‌পি

০৫ অক্টোবর ২০১৯, ০৩:০৯ PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নী‌তিবি‌রোধী অ‌ভিযান‌কে স্বাগত জা‌নি‌য়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ব্যানা‌রে পদযাত্রা ক‌রে‌ছে ক‌য়েকজন ছাত্র প্র‌তি‌নি‌ধি। তবে এ বিষয়ে অবহিত নন ডাকসুর ভিপি নুরুল হক।

শনিবার দুপুরে ডাকসু ভবনের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়। শহীদ মিনারের সাম‌নে এ পদযাত্রা শেষ হয়। এসময় ডাকসুর ক‌য়েকজন সদস্য সহ বি‌ভিন্ন হ‌লের অর্ধশতা‌ধিক ছাত্রলীগকর্মী উপ‌স্থিত ছি‌লেন।

পদযাত্রা শে‌ষে ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কা‌দের চৌধুরী ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে দুর্নীতিবিরোধী এ অভিযান হচ্ছে। আমরা ডাকসুর আজীবন সদস্য বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। অতীতের কোনো রাষ্ট্রপ্রধান এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেনি। আমরা জননেত্রীর এই সিদ্ধান্ত বাস্তবায়নে বদ্ধপরিকর। আমরা ছাত্রসমাজ বিশ্বাস করি, দুর্নীতিবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে। শুধু রাজনৈতিক ব্যক্তি নয়, আমলা এবং প্রশাসনিকে যারা দুর্নীতিতে জড়িত তাদেরও ধরা হবে।

জানা যায়, কেন্দ্রীয় ছাত্র সংসদের ব্যানা‌রে ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরীর উদ্যোগেই মূলত এ আয়োজন করা হয় ।

এ নি‌য়ে ডাকসুর ভি‌পি নুরুল হক নুর ব‌লেন, এ‌ বিষ‌য়ে আ‌মি অব‌হিত নই। ডাকসুর পক্ষ থে‌কে একটা প্রোগ্রাম হবে সেটার জন্য অবশ্য একটা মিটিং হবে। সেখানে আলোচনা হবে, সকল সদস্য অংশগ্রহণ করবে। কিন্তু আজকের প্রোগ্রামে তা হয়নি। একজন সম্পাদক তার ইচ্ছা করলেই একটা প্রোগ্রামে ডাক দিবে- এটা খুব হাস্যকর। এভাবে ব্যক্তিগত উদ্যোগকে ডাকসুর কর্মসূচি বলে চালিয়ে দেয়া অবশ্যই নিয়মনীতি বহির্ভূত এবং অনৈতিক।

তি‌নি ব‌লেন, কোন বিষয়ে ডাকসু কথা বলবে বা কথা বলা উচিত সেগুলো একটা আ‌লোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে। কিন্তু এটা না করে কেউ একজন বলল এবং ডাকসুর বলে চালিয়ে দিল সেটির মাধ্যমে তারা ডাকসুকে একটি ‘হাস্যকর’ প্রতিষ্ঠানে পরিণত করতে চাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ডাকসুর সভাপতি চাইলে অনেক কিছুই এতদিনে ডাকসুতে কার্যকর করা যেত কিন্তু তাদের মধ্যেও এরকম কোনো আগ্রহ আমরা দে‌খি না।

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে আটকে পড়া ১২ জেলেকে উদ্ধার 
  • ২৫ আগস্ট ২০২৬
শেকৃবি শিক্ষার্থীদের ৯০ হাজার টাকার ফেলোশিপ দেবে অটো ক্রপ ক…
  • ২৫ আগস্ট ২০২৬
পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি নিচ্ছে নটর ডেম কলেজ ময়মনসিংহ
  • ২৫ আগস্ট ২০২৬
গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিকীকরণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বা…
  • ২৫ আগস্ট ২০২৬
চব্বিশের জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় দায়িত্ব নিলেন …
  • ২৫ আগস্ট ২০২৬
বদলি আবেদনে সমস্তর বাধা, সমাধান নিয়ে যা জানালেন মাউশি ডিজি
  • ২৫ আগস্ট ২০২৬